পুরুষের জন্য স্বর্ণ-রুপা বা অন্য কোন ধাতুর আংটি ব্যবহারের হুকুম।

বরাবর,

ফাতাওয়া বিভাগ, মারকাযুল উলূমিদ দ্বীনিয়্যাহ

চিনিশপুর, ভেলানগর, নরসিংদী সদর।

বিষয় : আংটি পরিধানের বিধান সম্পর্কে।

মুহতারাম, আমার জানার বিষয় হলো : পুরুষের জন্য স্বর্ণ-রুপা বা অন্য কোন ধাতুর আংটি ব্যবহারের হুকুম কী ?

অতএব, মুফতী সাহেবের নিকট বিনিত নিবেদন এই যে, তিনি যেন উক্ত বিষয়ে কোরআন, সুন্নাহ ও ফিকহে ইসলামির আলোকে সমাধান জানিয়ে বাধিত করেন।

নিবেদক

মুহাম্মাদ সাঈদুর রহমান

মোমেনশাহী

بسم الله الرحمن الرحيم

الحمد لله رب العلمين و الصلاة و السلام على سيد الانبياء و المرسلين اما بعد:

উত্তর : পুরুষের জন্য এক মিসকাল অর্থাৎ সাড়ে চার মাশা, মেট্টিক পরিমাণে ৪.৪৭৩ গ্রাম, রুপার আংটি পরিধান করা জায়েয। এছাড়া অন্যান্য ধাতু যেমন : স্বর্ণ, লোহা, তামা ইত্যাদীর তৈরী আংটি ব্যবহার জায়েয নেই।

والله اعلم بالصواب

দলীল সমূহ

  • সহীহ মুসলিম : হাদীস নম্বর : ২০৯১ মুআসসাসাতুল মুখতার।
  • সুনানে তিরমিযী : হাদীস নম্বর : ১৭৮৫ দারু ইবনিল জাওযী।
  • সুনানে আবু দাউদ : হাদীস নম্বর : ৪২২৩ দারু ইবনিল জাওযী।
  • সুনানে নাসায়ী : হাদীস নম্বর : ৫১৯৫, ৫২১৫ মাকতাবাতুস সফা।
  • মুসনাদে আহমাদ : হাদীস নম্বর : ৬৫১৮ মুআসসাসাতুর-রিসালাহ।
  • তাবয়ীনুল হাকায়েক : ৭/৩৬ যাকারিয়া বুক ডিপো।
  • ফাতাওয়া হিন্দিয়া : ৫/২৩৫ দারুল ‍কিতাব, দেওবন্দ।
  • ফাতাওয়া তাতারখানিয়্যাহ : ১৮/১২১ যাকারিয়া বুক ডিপো।
  • আল-বাহরুর রায়েক : ৮/১৯১ এইচ এম সাঈদ।
  • মাজমাউল আনহুর : ৪/১৯৭ মাকতাবা ফকিহুল উম্মাত।
  • রদ্দুল মুহতার : ৬/৩৫৯ এইচ এম সাঈদ।
  • ইমদাদুল আহকাম : ৪/৩৪৫ মাকতাবা দারুল উলূম, করাচী।
  • আপকে মাসায়েল আওর উনকা হল : ৮/৩৭২ কুতুবখানা নাঈমিয়্যাহ।
  • ফাতাওয়া মাহমুদিয়াহ : ২৮/৩৭ মাকতাবা মাহমুদিয়া।
  • কিতাবুন নাওয়াযেল : ১৫/৪৫৯ যাকারিয়া বুক ডিপো।

সোশ্যাল মিডিয়া

Facebook
Telegram
WhatsApp
Email

সংবাদ