বরাবর,
ফাতাওয়া বিভাগ, মারকাযুল উলূমিদ দ্বীনিয়্যাহ
চিনিশপুর, ভেলানগর, নরসিংদী সদর।
বিষয়: ক্রয়-বিক্রয় সম্পর্কে।
মুহতারাম, আমার জানার বিষয় হলো, আমি একজন দোকানদার। আমি একটি কোম্পানী থেকে মালামাল ক্রয় করে থাকি, ফলে কোম্পানী বিভিন্ন সময় আমাকে ফ্রিজ, ল্যাপটপ, মোবাইল ইত্যাদী দিয়ে থাকে। এগুলো আমার জন্য গ্রহণ করা বৈধ কী না ?
অতএব, মুফতী সাহেবের নিকট বিনিত নিবেদন এই যে, তিনি যেন উক্ত বিষয়ে কোরআন, সুন্নাহ ও ফিকহে ইসলামির আলোকে সমাধান জানিয়ে বাধিত করেন।
নিবেদক
আবদুল্লাহ তামীম
ভেলানগর, নরসিংদী সদর।
بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العلمين و الصلاة و السلام على سيد الانبياء و المرسلين اما بعد:
উত্তর: প্রশ্নে বর্ণিত উপহার সামগ্রী গ্রহণ করা বৈধ। তবে শুধুমাত্র পুরস্কার বা অধিক মুনাফা লাভের আশায়, কোম্পানীর গ্রহনযোগ্যতা ও পণ্যের গুণগতমান যাচায় না করে, কোন কোম্পানীর পণ্য ক্রয়-বিক্রয় করা উচিত নয়। কারণ, এতে সাধারণ ক্রেতাগণ প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে।
والله اعلم بالصواب
দলীল সমূহ
- মুসনাদে আহমাদ : হাদীস নম্বর : ১৫৪৮৮ মুয়াসসাসাতুর-রিসালা।
- সুনানে তিরমিযী : হাদীস নম্বর : ১৩১৫ দারে ইবনুল জাওযী।
- আত-তাজরীদ : ১২/৬৩৮৮ দারুল ফিকর।
- বাদায়েউস সানায়ে : ৫/৩০৬ আল-মাকতাবাতুল-আশরাফিয়্যাহ।
- আল-হিদায়া : ৩/২৫ আল-মাকতাবাতুল-আশরাফিয়্যাহ।
- মাজমাউল আনহুর : ৩/১১৬ মাকতাবা ফকীহুল উম্মাত।
- তাবয়ীনুল হাকায়েক : ৪/৪৪৩ যাকারিয়া বুক ডিপো।
- আল-বাহরুর রায়েক : ৬/১১৯ এইচ এম সাঈদ।
- ফাতাওয়া হিন্দিয়া : ৬/৪৪৫ দারুল কিতাব, দেওবন্দ।
- আদ-দুররুল মুখতার : ৫/১৫৬, ৫/৪৭ এইচ এম সাঈদ।
- রদ্দুল মুহতার : ৪০৩ এইচ এম সাঈদ।
- আল-ফিকহুল ইসলামী ওয়া আদিল্লাতুহু : ৫/৬৫০ দারুল ফিকর।
- আল-ফিকহুল হানাফীল ইয়াসির : ২/৭৭৩ দারুল ফিকর।
- মাওসুআতুল ফিক্বহিয়্যাহ আল-কোয়েতিয়্যাহ : ২৪/১২৮
- ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ : ১৪/৩৪৬ মাকতাবা দারুল উলুম দেওবন্দ।
- ইমদাদুল ফাতাওয়া : ৬/২৮৭ যাকারিয়া বুক ডিপো।
- কিফায়াতুল মুফতী : ৮/৪৬, ৮/৯৭ যাকারিয়া বুক ডিপো।
- ইমদাদুল আহকাম : ৩/৪০০ দারুল উলুম করাচী।
- আপকে মাসায়েল আওর উনকা হল : ৭/৭৫ কুতুবখানা নাঈমিয়্যাহ।
- ফাতাওয়া দারুল উলুম যাকারিয়া : ৫/২১২, ৯/৮২৩ আল-মাকতাবাতুল-আশরাফিয়্যাহ।
- কিতাবুল ফাতাওয়া : ৯/৩৮০, ৫/২৪৭ কুতুবখানা নাঈমিয়্যাহ।
- জাদীদ ফিকহী মাসায়েল : ৪/২৭৫ কুতুবখানা নাঈমিয়্যাহ।
- সাওয়াল জাওয়াব : ৪/৩১১ কুতুবখানা নাঈমিয়্যাহ।