বরাবর,
ফাতাওয়া বিভাগ, মারকাযুল উলূমিদ দ্বীনিয়্যাহ
চিনিশপুর, ভেলানগর, নরসিংদী সদর।
বিষয়: নামায সম্পর্কে।
মুহতারাম, আমার জানার বিষয় হলো, যদি নামাযে সেজদা অবস্থায় উভয় পা জমিন থেকে উঠিয়ে নেয়, তাহলে তার নামাযের বিধান কী ?
অতএব, মুফতী সাহেবের নিকট বিনিত নিবেদন এই যে, তিনি যেন উক্ত বিষয়ে কোরআন, সুন্নাহ ও ফিকহে ইসলামির আলোকে সমাধান জানিয়ে বাধিত করেন।
নিবেদক
আব্দুল্লাহ
ভেলানগর, নরসিংদী সদর।
بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العلمين و الصلاة و السلام على سيد الانبياء و المرسلين اما بعد:
উত্তর: সেজদায় মুসল্লীর পা জমিনে রাখা ওয়াজিব। যদি কোন ব্যক্তি সেজদায় যে কোন এক পায়ের কোন একটি অংশ, এক তাসবীহ পরিমাণ সময় জমিনে রাখে, তাহলে ওয়াজিব আদায় হয়ে যাবে এবং তার নামায সহীহ হবে। পক্ষান্তরে পূর্ণ সেজদায় এতটুকু পরিমাণ সময়ও যদি জমিনে কোন পা না রাখে, তাহলে নামায সহীহ হবে না বরং পূনরায় আদায় করতে হবে।
প্রকাশ থাকে, পূর্ণ সেজদায় উভয় পায়ের আঙ্গুল জমিনে রাখা সুন্নাত। তাই বিনা প্রয়োজনে সেজদায় পায়ের আঙ্গুল জমিন থেকে উঠিয়ে রাখা খেলাফে সুন্নাত ও মাকরুহ। কাজেই এ ধরনের কাজ থেকে বিরত থাকা আবশ্যক।
والله اعلم بالصواب
দলীল সমূহ
- সহীহ মুসলিম : পৃ. : ১১৬ মুয়াসসাসাতুর মুখতার।
- সহীহ মুসলিম : পৃ. : ১৯৬ মুয়াসসাসাতুর মুখতার।
- সুনানে তিরমিযী : পৃ. : ৬১ দারু ইবনিল জাওযী।
- সুনানে তিরমিযী : পৃ. : ১২৩ মাকতাবাতুস-সফা।
- সুনানে আবু দাউদ : পৃ. : ১১১ দারু ইবনিল জাওযী।
- আল-জামেউস সগীর : পৃ. : ১৪৫-১৪৬ দারুল মিনহাজ।
- আল-হিদায়া : ১/১০৯ আল-মাকতাবাতুল আশরাফিয়্যাহ।
- খুলাসাতুল ফাতাওয়া : ১/৫৫ মাকতাবা রশিদিয়্যাহ।
- উমদাতুল ক্বারী : ৪/৫৫৬ দারুর ফিকর।
- কানযুদ দাকায়েক : ১/৪৫ মাকতাবাতুল-ইসলাম।
- দুরারুল হুক্কাম : ১/১৬০ দারুস সদের।
- ফাতাওয়া সিরাজিয়্যাহ : পৃ. : ৬২-৬৩ মাকতাবাতুত থানভী।
- ফাতাওয়া তাতারখানিয়্যাহ : ২/১৭৮ যাকারিয়া বুক ডিপো।
- ফাতাওয়া হিন্দিয়া : ১/৭০ দারুল কিতাব, দেওবন্দ।
- হাশিয়ায়ে তাহতাভী আলা দুররিল মুখতার
- ফয়যুল বারী : ২/৩০৬-৩০৭ আল-মাকতাবাতুল আশরাফিয়্যাহ।
- তাকমিলাতু ফাতহিল মুলহিম : ২/৩১২-৩১৩ যাকারিয়া বুক ডিপো।
- ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ : ১/২৪২, ৪/৩৫ মাকতাবা ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ।
- কিফাতায়াতুল মুফতী : ৩/৪২১ যাকারিয়া বুক ডিপো।
- ফাতাওয়া রহীমিয়্যাহ : ৫/৩০ দারুল ইশাআত।
- ফাতাওয়া মাহমুদিয়া : ৯/২৬৭ মাকতাবা মাহমুদিয়া।
- আহসানুল ফাতাওয়া : ৩/৩৯৮ এইচ এম সাঈদ।
- ফাতাওয়া হক্কানিয়্যাহ : ৩/৮১-৮২ যাকারিয়া বুক ডিপো।
- কিতাবুল ফাতাওয়া : ২/২৩৯ কুতুবখানা নাঈমিয়্যাহ।
- ফাতাওয়া দারুল উলূম যাকারিয়া : ২/৪১৮ আল-মাকতাবাতুল আশরাফিয়্যাহ।
- কিতাবুন নাওায়াযেল : ৩/৬১৪ যাকারিয়া বুক ডিপো।