জামাতে নামায আদায়ের পর উচ্চ আওয়াজে দোআ করার বিধান।

বরাবর,

ফাতাওয়া বিভাগ, মারকাযুল উলূমিদ দ্বীনিয়্যাহ

চিনিশপুর, ভেলানগর, নরসিংদী সদর।

বিষয়: দোআ সম্পর্কে।

মুহতারাম, আমার জানার বিষয় হলো, অনেক সময় জামাতের সঙ্গে নামায আদায়কালে, ইমাম সাহেব নামায শেষে মুসল্লীদের নিয়ে উচুঁ আওয়াজে দোআ করেন, যার কারণে মাসবুকদের নামাযে বিঘ্নতা সৃষ্টি হয়। এভাবে দোআ করার হুকুম কী ?

অতএব, মুফতী সাহেবের নিকট বিনিত নিবেদন এই যে, তিনি যেন উক্ত বিষয়ে কোরআন, সুন্নাহ ও ফিকহে ইসলামির আলোকে সমাধান জানিয়ে বাধিত করেন।

নিবেদক

আব্দুল্লাহ তামীম

ভেলানগর, নরসিংদী সদর।      

بسم الله الرحمن الرحيم

الحمد لله رب العلمين و الصلاة و السلام على سيد الانبياء و المرسلين اما بعد:

উত্তর: এভাবে উচুঁ আওয়াজে দোআ করা জায়েয নেই। এক্ষেত্রে ইমাম সাহেব, মাসবুক ব্যক্তির নামায শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন বা এমন নিম্ন আওয়াজে দোআ করবেন, যেন মাসবুকের নামাযে ‍বিঘ্নতা সৃষ্টি না হয়।

والله اعلم بالصواب

দলীল সমূহ   

  • আহকামুল কোরআন লিল জাসসাস : ৩/৫১ দারুল ফিকর।
  • আল-জামে লি আহকামিল কোরআন : ৭/১৯৭ দারুল হাদীস, কাহেরা।
  • তাফসিরে তাবারী : ৫/৩৩৭ দারু ইবনিল জাওযী।
  • রুহুল মাআনী : ৮/৫১৫ দারুল হাদীস, কাহেরা।
  • তাফসিরে ইবনে কাছীর : ২/৩২৮ দারুল আফাক আল-আরাবিয়্যাহ।
  • আদ-দুররুল মানছুর : ৩/১৭২ দারুল কুতুবিল ইলমিয়্যাহ।
  • তাফসিরে আবী সাউদ : ২/৫৮২ দারুল মুস্তফা।
  • তাফসিরে মারেফুল কুরআন : ৩/৩৮০ মাকাতাবা মারেফুল কুরআন।
  • আল-জাওহারাতুন-নায়্যিরাহ : ১/২৯৪ আল-মাকতাবাতুল আশরাফিয়্যাহ।
  • ফাতাওয়া হিন্দিয়া : ১/২২৯ দারুল কিতাব, দেওবন্দ।
  • রদ্দুল মুহতার : ২/৫২৫ আল-মাকতাবাতুত থানভী।
  • ফাতাওয়া রশিদিয়্যাহ : ১/৩৮০ মাকতাবাতু ফকীহুল উম্মাত।
  • ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ : ১৪/১১৮ মাকতাবা ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ।
  • ফাতাওয়া রহিমিয়্যাহ : ৬/৫৫ দারুল ইশাআত।
  • ফাতাওয়া মাহমুদিয়া : ১২/১২৬ মাকাতাবা মাহমুদিয়া।
  • ফাতাওয়া হাবীবিয়্যাহ : ২/৩৩৭ আশরাফী বুক ‍ডিপো।
  • আপকে মাসায়েল আওর উনকা হল : ৩/৪৯৮ কুতুবখানা নাঈমিয়্যাহ।

সোশ্যাল মিডিয়া

Facebook
Telegram
WhatsApp
Email

সংবাদ