বরাবর,
ফাতাওয়া বিভাগ, মারকাযুল উলূমিদ দ্বীনিয়্যাহ
চিনিশপুর, ভেলানগর, নরসিংদী সদর।
বিষয়: নামায সম্পর্কে।
মুহতারাম, আমার জানার বিষয় হলো, যদি কোন ব্যক্তি এক রাকাতে তিন সেজদা করে, তাহলে তার নামাযের কী হুকুম ?
অতএব, মুফতী সাহেবের নিকট বিনিত নিবেদন এই যে, তিনি যেন উক্ত বিষয়ে কোরআন, সুন্নাহ ও ফিকহে ইসলামির আলোকে সমাধান জানিয়ে বাধিত করেন।
নিবেদক
মুহাম্মাদ ইমরান খাঁন।
بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العلمين و الصلاة و السلام على سيد الانبياء و المرسلين اما بعد:
উত্তর:: উক্ত ব্যক্তির উপর সাহু সেজদা ওয়াজিব। সাহু সেজদা না করে থাকলে, ওয়াক্তের ভিতরে নামায পূনরায় পড়া আবশ্যক। অবশ্য যদি সাহু সেজদা না করে ওয়াক্ত অতিবাহিত হয়ে যায়, তাহলে মাকরুহে তাহরীমীর সাথে আদায় হয়ে যাবে। তা আর পূনরায় আদায় করা ওয়াজিব নয়। তথাপি তা আদায় করে নেওয়া উত্তম।
والله اعلم بالصواب
দলীল সমূহ
- কিতাবুল আছল, ইমাম মুহাম্মাদ রাহিমাহুল্লাহ : ১/২১১ দারু ইবনিল হাযাম।
- আল-বাহরুর রায়েক : ২/৮০ এইচ এম সাঈদ।
- ফাতাওয়া তাতারখানিয়্যাহ : ২/৩৮৭ যাকারিয়া বুক ডিপো।
- গুনিয়াতুল মুতামাল্লী : পৃ. : ৩৯৪ মাকতাবা নুমানিয়াহ।
- হাশিয়াতুত তাহতাভী আলা দুররিল মুখতার : ১/৩১১ মাকতাবাতুল ইত্তিহাদ।
- হাশিয়াতুত তাহতাভী আলা মারাকিল ফালাহ : পৃ. : ২৪৭ দারুল কুতুবিল ইলমিয়্যাহ।
- আহসানুল ফাতাওয়া : ৪/৪০ এইচ এম সাঈদ।
- আপকে মাসায়েল আওর উনকা হল : ৪/৬৪ কুতুবখানা নাঈমিয়্যাহ।
- ফাতাওয়া হাবীবিয়্যাহ : ৪/১৫৮ আশরাফী বুক ডিপো।
- নেযামুল ফাতাওয়া : ৬/৯৪ যাকারিয়া বুক ডিপো।
- খাইরুল ফাতাওয়া : ২/৬২৮ যাকারিয়া বুক ডিপো।