বরাবর,
ফাতাওয়া বিভাগ, মারকাযুল উলূমিদ দ্বীনিয়্যাহ
চিনিশপুর, ভেলানগর, নরসিংদী সদর।
বিষয়: জানাযা সম্পর্কে।
মুহতারাম, আমার জানার বিষয় হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জানাযার নামায জামাতে না হয়ে, পৃথক পৃথক ভাবে হয়েছে কেন ?
অতএব, মুফতী সাহেবের নিকট বিনিত নিবেদন এই যে, তিনি যেন উক্ত বিষয়ে কোরআন, সুন্নাহ ও ফিকহে ইসলামির আলোকে সমাধান জানিয়ে বাধিত করেন।
নিবেদক
মুহাম্মাদ বিন ইমরান
রায়পুরা, নরসিংদী সদর।
بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العلمين و الصلاة و السلام على سيد الانبياء و المرسلين اما بعد:
উত্তর: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জানাযা পৃথক পৃথক ভাবে হওয়ার অনেকগুলো কারণ পাওয়া যায়। এর মধ্য থেকে কয়েকটি নিম্নে উল্লেখ করা হলো।
(১) আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেই পৃথক পৃথক ভাবে জানাযার নামাজ পড়ার কথা বলে গেছেন। (আল-মু’জামুল আওসাত : হাদীস নম্বর : ৪০০৮, মুসনাদে বাযযার : হাদীস নম্বর : ২০৮৭)
(২) আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর জীবদ্দশায় আমাদের ইমাম ছিলেন, মৃত্যুর পরও তিনি আমাদের ইমাম। তাই মৃত্যুর পর কেউ যেন তাঁর জানাযার ইমামতি না করে। (ত্ববাকাতে কুবরা : ২/৬২৫)
(৩) কতক আলেম বলেন, সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুম চেয়ে ছিলেন যে, তাঁরা কারো ইক্তেদা করা ব্যতিত সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জানাযার নামায পড়ে বরকত অর্জন করবেন। (আল-জামে লি আহকামিল কোরআন : ২/৫৭৫)
والله اعلم بالصواب
দলীল সমূহ
- মুসনাদে বাযযার : হাদীস নম্বর : ২০৮৭ দারুল হাদীস।
- আল-মু’জামুল আওসাত : হাদীস নম্বর : ৪০০৮ দারুল মাআরিফ।
- আল-খাসায়েসুল কুবরা : ২/৫৩৬-৫৩৭ আল-মাকতাবাতুত তাওফিক্বিয়্যাহ।
- ত্ববাকাতুল কুবরা : ২/২২৯ দারু ইবনিল জাওযী।
- কিতাবুল উম : ২/৬২৫ দারু ইবনিল হাযাম।
- আল-জামে লি আহকামিল কোরআন : ২/৫৭৫ দারুল হাদীস।
- শামায়েলে তিরমিযী : পৃ. : ২৭ আল-মাকতাবাতুল আশরাফিয়্যাহ।
- আল-উরফুস সাযযী : পৃ. : ২৭ আল-মাকতাবাতুল আশরাফিয়্যাহ।
- হাশিয়ায়ে ইবনে মাজাহ : পৃ. : ১১৭ আল-মাকতাবাতুল আশরাফিয়্যাহ।
- সীরাতে মুস্তফা : ৩/১৮৫ হাকিমুল উম্মাত প্রকাশনী।