বরাবর,
ফাতাওয়া বিভাগ, মারকাযুল উলূমিদ দ্বীনিয়্যাহ
চিনিশপুর, ভেলানগর, নরসিংদী সদর।
বিষয়: ঈদ্দত পালন সম্পর্কে।
মুহতারাম, আমার জানার বিষয় হলো, ঈদ্দত পালনকারী মহিলা তার পিতার ঘরে ঈদ্দত পালন করতে পারবে কী না ?
অতএব, মুফতী সাহেবের নিকট বিনিত নিবেদন এই যে, তিনি যেন উক্ত বিষয়ে কোরআন, সুন্নাহ ও ফিকহে ইসলামির আলোকে সমাধান জানিয়ে বাধিত করেন।
নিবেদক
মুহাম্মাদ আলাউদ্দীন
মোমেনশাহী।
بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العلمين و الصلاة و السلام على سيد الانبياء و المرسلين اما بعد:
উত্তর: মহিলার জন্য তার স্বামীর ঘরে ঈদ্দত পালন করা আবশ্যক। ঈদ্দত চলাকালীন সময় স্বামীর ঘর থেকে বের হওয়া জায়েয নয়। তবে যদি স্বামীর ঘরে ঈদ্দত পালন করতে কোন অপারগতা থাকে, তাহলে বের হতে পারবে। যথা-: স্বামীর ঘরে জীবিকা নির্বাহের ব্যবস্থা না থাকা। জান-মাল, ইজ্জত, সম্মান ও বসবাসের নিরাপদ ব্যবস্থা না থাকা। স্বামী ভাড়া বাড়িতে থাকতো, এখন স্ত্রী ভাড়া দিতে সক্ষম না হওয়া। স্বামীর ঘরে সর্বদা ভয়-ভীতি ও আতংকিত থাকা। স্বামীর অন্যান্য আত্মীয়-স্বজন তাকে ঘর থেকে বের করে দেওয়া ইত্যাদী, এধরনের কোন অপারগতা পাওয়া গেলে, মহিলা তার পিত্রালয়ে ঈদ্দত পালন করতে পারবে।
والله اعلم بالصواب
দলীল সমূহ
- কিতাবুল আছল : ৪/৪০৫ দারু ইবনিল জাওযী।
- জামেউস সগীর : পৃ. : ১২৫ মাকতাবাতু ইসমাঈল।
- মুখতাসারু ইখতিলাফিল উলামা : ২/৩৯৭ দারুল বাশায়েরিল ইসলামিয়্যাহ।
- কিতাবুল মাবসূত : ৬/৩৯ দারুল কুতুবিল ইলমিয়্যাহ।
- আল-মুখতার লিল ফাতাওয়া : পৃ. : ৩৮৪ দারুস-সিরাজ।
- আল-হিদায়া : ২/৬১৩ আল-মাকতাবাতুল আশরাফিয়্যাহ।
- বাদায়েউস সানায়ে : ৩/৩২৬ যাকারিয়া বুক ডিপো।
- ফাতহুল কাদীর : ৪/১৬৭ আল-মাকতাবাতুল হক্কানিয়্যাহ।
- কানযুদ দাকায়েক : পৃ. : ৩০৬ আল-মাকতাবাতুল আশরাফিয়্যাহ।
- তাবয়ীনুল হাকায়েক : ৩/২৭১ যাকারিয়া বুক ডিপো।
- আল-বাহরুর রায়েক : ৪/১৫৪ এইচ এম সাঈদ।
- আন-নাহরুল ফায়েক : ২/৪৯০ মাকতাবাতুল ইমদাদিয়্যাহ।
- ফাতাওয়া হিন্দিয়াহ : ১/৫৩৫ দারুল কিতাব, দেওবন্দ।
- ফাতাওয়া মুস্তফা আহমাদ যারকা : পৃ. : ২৮৯ দারুল কলম।
- ইমদাদুল ফাতাওয়া : ৫/৪১৬, ৫/৪১৭, ৫/৩৮৩ যাকারিয়া বুক ডিপো।
- ইমদাদুল আহকাম : ২/৮২৬-৮২৯ মাকতাবা ফাতাওয়া দারুল উলূম করাচী।
- কিফায়াতুল মুফতী : ৬/৪১৫ যাকারিয়া বুক ডিপো।
- ফাতাওয়া রহিমিয়্যাহ : ৮/৪২৯ মাকতাবাতু দারুল ইশাআত।
- ফাতাওয়া মাহমুদিয়াহ : ২০/৪৩, ২০/৪৬, ২০/৪১ মাকতাবা মাহমুদিয়াহ।
- আপকে মাসায়েল আওর উনকা হল : ৬/৭০৫ কুতুবখানা নাঈমিয়্যাহ।
- ফাতাওয়া দারুল উলূম যাকারিয়্যাহ : ৪/৩২০ আল-মাকতাবাতুল আশরাফিয়্যাহ।