বরাবর,
ফাতাওয়া বিভাগ, মারকাযুল উলূমিদ দ্বীনিয়্যাহ
চিনিশপুর, ভেলানগর, নরসিংদী সদর।
বিষয়: নামায সম্পর্কে।
মুহতারাম, আমার জানার বিষয় হলো, জন্মবার্ষিকী পালন করা শরীয়তে জায়েয কী না ?
অতএব, মুফতী সাহেবের নিকট বিনিত নিবেদন এই যে, তিনি যেন উক্ত বিষয়ে কোরআন, সুন্নাহ ও ফিকহে ইসলামির আলোকে সমাধান জানিয়ে বাধিত করেন।
নিবেদক
মুহাম্মাদ ইয়াসিন আহমাদ
মাধবদী, নরসিংদী, ঢাকা।
بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العلمين و الصلاة و السلام على سيد الانبياء و المرسلين اما بعد:
উত্তর : ইসলামী শরীয়তে জন্মবার্ষিকী বলতে কিছু নেই। এটি একটি নবআবিস্কৃত কুসংস্কার। সোনালী যুগে তথা সাহাবী, তাবেয়ী, তাবে তাবেয়ী এবং চার ইমামের যুগে, জন্মবার্ষিকী পালনের কোন প্রমাণ পাওয়া যায় না। এটি ইংরেজদের আবিস্কৃত। কোরআন-সুন্নাহের সঠিক ব্যাখ্যা জানা না থাকার দরুন, বিশ্বের বিভিন্ন দেশের কিছু সররমনা মুসলমান, পশ্চিমাদের ধোঁকায় পড়ে, জন্মবার্ষিকী পালন করা শুরু করেছে। যা ইসলামী শরীয়তে সম্পূর্ণ নাজায়েয। এ গর্হিত কাজ থেকে, সকল মুসলমানের বিরত থাকা জরুরী।
والله اعلم بالصواب
দলীল সমূহ
- সহীহ বুখারী : হাদীস নম্বর : ৭৩২০ মুয়াসসাসাতুর মুখতার।
- মুসনাদে আহমাদ : হাদীস নম্বর : ৫১১৪ মুয়াসসাসাতুর রিসালাহ।
- সুনানে তিরমিযী : হাদীস নম্বর : ২৬৪১ দারু ইবনিল জাওযী।
- সুনানে আবু দাউদ : হাদীস নম্বর : ৪০৩১ দারু ইবনিল জাওযী।
- মিরকাতুল মাফাতীহ : ৮/২২২ আল-মাকতাবাতুল আশরাফিয়্যাহ।
- কিফাতায়াতুল মুফতী : ৯/৮৪ যাকারিয়া বুক ডিপো।
- ফাতাওয়া রহীমিয়্যাহ : ১/১৯২-১৯৬ দারুল ইশাআত।
- ফাতাওয়া মাহমুদিয়া : ৫/৩৯৪ মাকতাবা মাহমুদিয়া।
- ফাতাওয়া হক্কানিয়্যাহ : ২/৭৪ যাকারিয়া বুক ডিপো।
- ফাতাওয়া দারুল উলূম যাকারিয়া : ১/২২৪ আল-মাকতাবাতুল আশরাফিয়্যাহ।