বরাবর,
ফাতাওয়া বিভাগ, মারকাযুল উলূমিদ দ্বীনিয়্যাহ
চিনিশপুর, ভেলানগর, নরসিংদী সদর।
বিষয়: তালাক সম্পর্কে।
হুজুর, আমি বিদেশে থাকি আর আমার বৌ দেশে থাকে। আমি রাগের মাথায় একদিন ওকে (স্ত্রীকে) ফোনে কথা বলার সময় বলেছিলাম যে, আমি যদি কোন দিন ফোন করি আর তুমি তা রিসিভ কর, তবে তালাক। সে ফোন ধরে ফেলল তাহলে এটার সমাধান কী ?
আবার আরেক দিন আমার মার সাথে কথা বলার সময় আমি বলে ছিলাম যে, আমি তাকে তালাক দিলাম। এ কথা বলে এক তালাক, দুই তালাক, তিন তালাক। কিন্তু স্ত্রীর সাথে কথা বলি নাই। ও নিজেও শুনে নাই, আবার কেউ তাকে বলেও নাই, এর সমাধান কী ?
অতএব, মুফতী সাহেবের নিকট বিনিত নিবেদন এই যে, তিনি যেন উক্ত বিষয়ে কোরআন, সুন্নাহ ও ফিকহে ইসলামির আলোকে সমাধান জানিয়ে বাধিত করেন।
নিবেদক
মুহাম্মাদ সাদ্দাম মিয়া।
তারিখ : ১৭/০৯/২০২৪ ইং
بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العلمين و الصلاة و السلام على سيد الانبياء و المرسلين اما بعد:
উত্তর: প্রশ্নের বিবরণ অনুযায়ী আপনার স্ত্রীর উপর তিন তালাক পতিত হয়ে, আপনাদের মধ্যকার বৈবাহিক সম্পর্ক সম্পূর্ণরুপে বিচ্ছেদ হয়ে গেছে এবং এই স্ত্রী আপনার জন্য হারাম হয়ে গেছে। এমতাবস্থায় পূনরায় তাকে বিবাহ করা বা তাকে নিয়ে ঘর-সংসার করা বৈধ হবে না।
তবে যদি আপনার থেকে তালাকপ্রাপ্তা হওয়ার পর, তার ইদ্দত তথা গর্ভবতী হলে গর্ভ খালাস হওয়া, ঋতুবতী হলে তিনটি মাসিক ঋতুস্রাব অতিবাহিত হওয়া, অন্যথায় তিনমাস অতিবাহিত হওয়ার পর, সহবাসে সক্ষম অন্য কোন মুসলিম পুরুষের সাথে সহীহ তরীকায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং তাদের পরস্পরের মাঝে সহবাস ও হয়। তারপর দ্বিতীয় স্বামী তাকে কোন কারণে তালাক দেয় বা মারা যায়, তাহলে দ্বিতীয় স্বামীর তালাক বা মৃত্যুর ইদ্দত পালন করার পর, আপনি তাকে বিবাহ করতে পারবেন। এর পূর্বে নয়।
والله اعلم بالصواب
দলীল সমূহ
- আল-কোরআনুল কারীম : সূরা বাকারা, আয়াত নম্বর : ২২৯-২৩০।
- হাদীসুন নববী : সহীহ বুখারী : ৫২৬৪ সহীহ মুসলিম : ১৪৩৩ সুনানে তিরমিযী : ১১১৮ সুনানে নাসায়ী : ৩৪১৪ সুনানে ইবনে মাজাহ : ১৯৩৩ মুসান্নাফ ইবনে আবী শাইবা : ১৭২১৫ শরহে মাআনীল আছার : ২/৩৪ আস-সুনানুল কাবীর : ১৫০৬০।
- আহকামুল কোরআন, ইমাম জাসসাস (রহিমাহুল্লাহ) : ১/৫৩২ দারুল ফিকর।
- তাফসিরে তবারী : ২/৪০৫ দারে ইবনুল জাওযী।
- তাফসিরে কাবীর : ৩/৩৩৩ দারুল হাদীস।
- তাফসিরে আবী সাউদ : ১/৩৪১ দারুল মুস্তফা।
- কিতাবুল আছার, ইমাম মুহাম্মাদ (রহিমাহুল্লাহ) : ২/৪৪১ দারুন-নাওয়াদের।
- কিতাবুল আছল, ইমাম মুহাম্মাদ (রহিমাহুল্লাহ) : ৪/৪৬৬ দারে ইবনে হাযাম।
- শরহু মুখতাসারিত ত্বহাবী : ৫/৬১ দারুল বাশায়ের আল-ইসলামিয়্যাহ।
- মুখতাসারুল কুদুরী : পৃ. : ৬১৬-৬১৭ মাকতাবাতুল মাদীনা।
- আল-কাফী, হাকেম শহীদ (রহিমাহুল্লাহ) : ৬/১০-১১ দারুল কুতুবিল ইলমিয়্যাহ।
- কিতাবুল মাবসূত, ইমাম সারাখসী (রহিমাহুল্লাহ) : ৬/১০ দারুল কুতুবিল ইলমিয়্যাহ।
- তুহফাতুল ফুকাহা : ২/১৯৪ দারুস সামান।
- বাদায়েউস সানায়ে : ৩/২৯৫ মাকতাবাতুত থানভী।
- বিদায়াতুল মুবতাদী : ২/৩৯৯ আল-মাকতাবাতুল আশরাফিয়্যাহ।
- আল-হিদায়া : ২/৩৯৯ আল-মাকতাবাতুল আশরাফিয়্যাহ।
- আল-মুখতার লিল ফাতাওয়া : পৃ. : ৩৬৯ দারুল বাশায়ের আল-ইসলামিয়্যাহ।
- আল-বিনায়া : ৫/৪৭৪ আল-মাকতাবাতুল আশরাফিয়্যাহ।
- ফাতহুল কাদীর : ৪/৩১ মাকতাবাতুল হক্কানিয়্যাহ।
- উমদাতুল ক্বারী : ৪/৫৬ দারুল ফিকর।
- কানযুদ দাকায়েক : ১/২১৩ মাকতাবাতুল ইসলাম।
- আল-বাহরুর রায়েক : ১৪/২৪৬ এইচ এম সাঈদ।
- ফাতাওয়া হিন্দিয়া : ১/৪৭৩ দারুল কিতাব, দেওবন্দ।
- আদ-দুররুল মুখতার : ৩/৪০৯ এইচ এম সাঈদ।
- রদ্দুল মুহতার : ৩/৪০৯-৪১০ এইচ এম সাঈদ।
- ইমদাদুল ফাতাওয়া জাদীদ : ৫/১৮৫ যাকারিয়া বুক ডিপো।
- ফাতাওয়া মাহমুদিয়া : ১৮/৬২ মাকতাবা মাহমুদিয়া।
- আপকে মাসায়েল আওর উনকা হল : ৪/৪৬৭ নাঈমিয়াহ কুতুবখানা।
- ফাতাওয়া উসমানী : ২/৪২৮-৪২৯ নাঈমিয়াহ কুতুবখানা।