বরাবর,
ফাতাওয়া বিভাগ, মারকাযুল উলূমিদ দ্বীনিয়্যাহ
চিনিশপুর, ভেলানগর, নরসিংদী সদর।
বিষয়: তাবিজ সম্পর্কে।
মুহতারাম, আমার জানার বিষয় হলো, ইসলামী শরীয়তের দৃষ্টিতে তাবিজের বিধান কী ? কোন ধরনের তাবিজ বৈধ এবং কোন ধরনের তাবিজ অবৈধ ?
অতএব, মুফতী সাহেবের নিকট বিনিত নিবেদন এই যে, তিনি যেন উক্ত বিষয়ে কোরআন, সুন্নাহ ও ফিকহে ইসলামির আলোকে (বিস্তারিত ভাবে) সমাধান জানিয়ে বাধিত করেন।
নিবেদক
মুহাম্মাদ আলাউদ্দীন
মোমেনশাহী।
بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العلمين و الصلاة و السلام على سيد الانبياء و المرسلين اما بعد:
উত্তর: পৃথিবীতে ভালো-মন্দ যা কিছু হয়, সব আল্লাহ তা’লার হুকুমেই হয়। আল্লাহ তা’লার নির্দেশ ব্যতিত সৃষ্টিজগতের কোন ব্যক্তি বা বস্তু, কারো কোন কোন কল্যাণ বা অকল্যাণের ক্ষমতা রাখে না। হ্যাঁ আল্লাহ তা’লা যার দ্বারা কোন কাজ সম্পাদনা করতে চান, সেই পারে। তদ্রুপ তাবিজ বা ঔষধের মধ্যে নিজস্ব কোন ক্ষমতা নেই, তবে আল্লাহ তা’লার নির্দেশে এগুলোর মাধ্যমে উপকার বা অপকার হতে পারে। তাই বৈধ উদ্দেশ্য পূরনের লক্ষ্যে তাবিজ লিখা বা ব্যবহার করা বৈধ। এক্ষেত্রে নিম্নোক্ত শর্তগুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে -:
(১) অসৎ উদ্দেশ্যে তাবিজ লেখা বা ব্যবহার করা যাবে না ।
(২) অন্তরে এ বিশ্বাস রাখা যে, তাবিজের নিজস্ব কোন ক্ষমতা নেই, আল্লাহ তা’লা চাইলে তা কাজ করবে, নয়ত না।
(৩) তাবিজের লেখাগুলো পবিত্র কোরআনের আয়াত বা হাদীসে বর্ণিত দোয়াসমূহ থেকে হওয়া অথবা আল্লাহ তা’লার গুণবাচক নামসমূহ থেকে হওয়া।
(৪) কুফুর বা শিরিক সম্বলিত বাক্য না থাকা এবং তাবিজের মধ্যে এমন অস্পষ্ট বিষয় বা তন্ত্র-মন্ত্র না থাকা যার অর্থ অজানা।
والله اعلم بالصواب
দলীল সমূহ
- মুসান্নাফে আব্দুর রাযযাক : বর্ণনা নম্বর : ১৩৪৭ মাকতাবাতু ইসলামী।
- মুসান্নাফ ইবনে আবী শাইবা : বর্ণনা নম্বর : ২৩৯৭৭ দারুল মিনহাজ।
- সুনানে দারেমী : হাদীস নম্বর : ১১৯৭ মুয়াসসাসাতুর রিসালাহ।
- যাদুল মাআদ : ৪/৩২৭ মুয়াসসাসাতুর রিসালাহ।
- খযানাতুল আকমাল : ৩/৪৮৯ দারুল কুতুবিল ইলমিয়্যাহ।
- ফাতাওয়া সিরাজিয়্যাহ : পৃ. : ৩৩১ মাকতাবা থানভী।
- ফাতাওয়া তাতারখানিয়্যাহ : ১৮/২০১ যাকারিয়া বুক ডিপো।
- মাজমু শরহুল মুহাযযাব : ২/৮৮ দারুর ফিকর।
- ফাতাওয়া হিন্দিয়াহ : ৫/৩৫৬ দারুল কিতাব, দেওবন্দ।
- রদ্দুল মুহতার : ৯/৬০০ আল-মাকতাবাতুল আশরাফিয়্যাহ।
- ইমদাদুল আহকাম : ১/৩২৯ মাকতাবা দারুল উলূম করাচী।
- কিফায়াতুল মুফতী : ৯/৭৭ যাকারিয়া বুক ডিপো।
- ফাতাওয়া দারুল উলূম দেওবন্দ : ১৬/৩৪৮ মাকতাবা দারুল উলূম দেওবন্দ।
- আপকে মাসায়েল আওর উনকা হল : ২/৪৯৫ কুতুবখানা নাঈমিয়্যাহ।
- ফাতাওয়া হক্কানিয়্যাহ : ২/৪০০ যাকারিয়া বুক ডিপো।
- ফাতাওয়া দারুল উলূম যাকারিয়্যাহ : ৮/৫২ আল-মাকতাবাতুল আশরাফিয়্যাহ।
- খাইরুল ফাতাওয়া : ১/৩৪৬ যাকারিয়া বুক ডিপো।
- কিতাবুন নাওয়াযেল : ১৬/৩০৮ যাকারিয়া বুক ডিপো।