একসাথে তিন তালাক দিলে, কয় তালাক পতিত হবে ?

বরাবর,

ফাতাওয়া বিভাগ, মারকাযুল উলূমিদ দ্বীনিয়্যাহ

চিনিশপুর, ভেলানগর, নরসিংদী সদর।

বিষয়: তালাক সম্পর্কে।

হযরত, আমার স্ত্রীর সাথে আমার মায়ের প্রায় সময়ই ঝগড়া হয়। তারই ধারাবাহিকতায় গত ২৯/০৮/২০২৪ ইং তারিখের রাতে, মার সাথে আমার স্ত্রীর ঝগড়া হয়। এ সময় আমার স্ত্রী আমাকে বার বার বলতে থাকে, হয় আমাকে নিয়ে থাকো, না হয় তোমার মাকে। এভাবে কোন রকম রাত কাটলো। পরের দিন সকালে আবার আমার স্ত্রী বলতে থাকে, আমাকে ছেড়ে দাও, আমি একবারে চলে যাবো। আমি বললাম-: যাও সমস্যা কি ? তখন সে বলে, সব কিছু মিটিয়ে দে, আমি চলে যাবো।

এভাবে অনেক্ষণ চলার পর আমি রাগের মাথায় আমার স্ত্রীকে বলি “এক তালাক, দুই তালাক, তিন তালাক”। এখন আমার জানার বিষয় হলো -: আমার স্ত্রী তালাক হয়েছে কি না ? হয়ে থাকলে কয় তালাক হয়েছে ? এবং আমার স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার পদ্ধতী কী ?

নিবেদক

মুহাম্মাদ সিপন মিয়া।

তারিখ : ২৯/০৮/২০২৪ ইং   

بسم الله الرحمن الرحيم

الحمد لله رب العلمين و الصلاة و السلام على سيد الانبياء و المرسلين اما بعد:

উত্তর: প্রশ্নের বিবরণ অনুযায়ী আপনার স্ত্রীর উপর তিন তালাক পতিত হয়ে, আপনাদের মধ্যকার বৈবাহিক সম্পর্ক সম্পূর্ণরুপে বিচ্ছেদ হয়ে গেছে এবং এই স্ত্রী আপনার জন্য হারাম হয়ে গেছে। এমতাবস্থায় পূনরায় তাকে বিবাহ করা বা তাকে নিয়ে ঘর-সংসার করা বৈধ হবে না।

তবে যদি আপনার থেকে তালাকপ্রাপ্তা হওয়ার পর, তার ইদ্দত তথা গর্ভবতী হলে গর্ভ খালাস হওয়া, ঋতুবতী হলে তিনটি মাসিক ঋতুস্রাব অতিবাহিত হওয়া, অন্যথায় তিনমাস অতিবাহিত হওয়ার পর, সহবাসে সক্ষম অন্য কোন মুসলিম পুরুষের সাথে সহীহ তরীকায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং তাদের পরস্পরের মাঝে সহবাস ও হয়। তারপর দ্বিতীয় স্বামী তাকে কোন কারণে তালাক দেয় বা মারা যায়, তাহলে দ্বিতীয় স্বামীর তালাক বা মৃত্যুর ইদ্দত পালন করার পর, আপনি তাকে বিবাহ করতে পারবেন। এর পূর্বে নয়।

والله اعلم بالصواب

দলীল সমূহ

  • আল-কোরআনুল কারীম : সূরা বাকারা, আয়াত নম্বর : ২২৯-২৩০।
  • হাদীসুন নববী : সহীহ বুখারী : ৫২৬৪ সহীহ মুসলিম : ১৪৩৩ সুনানে তিরমিযী : ১১১৮ সুনানে নাসায়ী : ৩৪১৪ সুনানে ইবনে মাজাহ : ১৯৩৩ মুসান্নাফ ইবনে আবী শাইবা : ১৭২১৫ শরহে মাআনীল আছার : ২/৩৪ আস-সুনানুল কাবীর : ১৫০৬০।
  • আহকামুল কোরআন, ইমাম জাসসাস (রহিমাহুল্লাহ) : ১/৫৩২ দারুল ফিকর।
  • তাফসিরে তবারী : ২/৪০৫ দারে ইবনুল জাওযী।
  • তাফসিরে কাবীর : ৩/৩৩৩ দারুল হাদীস।
  • তাফসিরে আবী সাউদ : ১/৩৪১ দারুল মুস্তফা।
  • কিতাবুল আছার, ইমাম মুহাম্মাদ (রহিমাহুল্লাহ) : ২/৪৪১ দারুন-নাওয়াদের।
  • কিতাবুল আছল, ইমাম মুহাম্মাদ (রহিমাহুল্লাহ) : ৪/৪৬৬ দারে ইবনে হাযাম।
  • শরহু মুখতাসারিত ত্বহাবী : ৫/৬১ দারুল বাশায়ের আল-ইসলামিয়্যাহ।
  • মুখতাসারুল কুদুরী : পৃ. : ৬১৬-৬১৭ মাকতাবাতুল মাদীনা।
  • আল-কাফী, হাকেম শহীদ (রহিমাহুল্লাহ) : ৬/১০-১১ দারুল কুতুবিল ইলমিয়্যাহ।
  • কিতাবুল মাবসূত, ইমাম সারাখসী (রহিমাহুল্লাহ) : ৬/১০ দারুল কুতুবিল ইলমিয়্যাহ।
  • তুহফাতুল ফুকাহা : ২/১৯৪ দারুস সামান।
  • বাদায়েউস সানায়ে : ৩/২৯৫ মাকতাবাতুত থানভী।
  • বিদায়াতুল মুবতাদী : ২/৩৯৯ আল-মাকতাবাতুল আশরাফিয়্যাহ।
  • আল-হিদায়া : ২/৩৯৯ আল-মাকতাবাতুল আশরাফিয়্যাহ।
  • আল-মুখতার লিল ফাতাওয়া : পৃ. : ৩৬৯ দারুল বাশায়ের আল-ইসলামিয়্যাহ।
  • আল-বিনায়া : ৫/৪৭৪ আল-মাকতাবাতুল আশরাফিয়্যাহ।
  • ফাতহুল কাদীর : ৪/৩১ মাকতাবাতুল হক্কানিয়্যাহ।
  • উমদাতুল ক্বারী : ৪/৫৬ দারুল ‍ফিকর।
  • কানযুদ দাকায়েক : ১/২১৩ মাকতাবাতুল ইসলাম।
  • আল-বাহরুর রায়েক : ১৪/২৪৬ এইচ এম সাঈদ।
  • ফাতাওয়া হিন্দিয়া : ১/৪৭৩ দারুল ‍কিতাব, দেওবন্দ।
  • আদ-দুররুল মুখতার : ৩/৪০৯ এইচ এম সাঈদ।
  • রদ্দুল মুহতার : ৩/৪০৯-৪১০ এইচ এম সাঈদ।
  • ইমদাদুল ফাতাওয়া জাদীদ : ৫/১৮৫ যাকারিয়া বুক ডিপো।
  • ফাতাওয়া মাহমুদিয়া : ১৮/৬২ মাকতাবা মাহমুদিয়া।
  • আপকে মাসায়েল আওর উনকা হল : ৪/৪৬৭ নাঈমিয়াহ কুতুবখানা।
  • ফাতাওয়া উসমানী : ২/৪২৮-৪২৯ নাঈমিয়াহ কুতুবখানা।

সোশ্যাল মিডিয়া

Facebook
Telegram
WhatsApp
Email

সংবাদ