বরাবর,
ফাতাওয়া বিভাগ, মারকাযুল উলূমিদ দ্বীনিয়্যাহ
চিনিশপুর, ভেলানগর, নরসিংদী সদর।
বিষয় : আংটি পরিধানের বিধান সম্পর্কে।
মুহতারাম, আমার জানার বিষয় হলো : পুরুষের জন্য স্বর্ণ-রুপা বা অন্য কোন ধাতুর আংটি ব্যবহারের হুকুম কী ?
অতএব, মুফতী সাহেবের নিকট বিনিত নিবেদন এই যে, তিনি যেন উক্ত বিষয়ে কোরআন, সুন্নাহ ও ফিকহে ইসলামির আলোকে সমাধান জানিয়ে বাধিত করেন।
নিবেদক
মুহাম্মাদ সাঈদুর রহমান
মোমেনশাহী
بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العلمين و الصلاة و السلام على سيد الانبياء و المرسلين اما بعد:
উত্তর : পুরুষের জন্য এক মিসকাল অর্থাৎ সাড়ে চার মাশা, মেট্টিক পরিমাণে ৪.৪৭৩ গ্রাম, রুপার আংটি পরিধান করা জায়েয। এছাড়া অন্যান্য ধাতু যেমন : স্বর্ণ, লোহা, তামা ইত্যাদীর তৈরী আংটি ব্যবহার জায়েয নেই।
والله اعلم بالصواب
দলীল সমূহ
- সহীহ মুসলিম : হাদীস নম্বর : ২০৯১ মুআসসাসাতুল মুখতার।
- সুনানে তিরমিযী : হাদীস নম্বর : ১৭৮৫ দারু ইবনিল জাওযী।
- সুনানে আবু দাউদ : হাদীস নম্বর : ৪২২৩ দারু ইবনিল জাওযী।
- সুনানে নাসায়ী : হাদীস নম্বর : ৫১৯৫, ৫২১৫ মাকতাবাতুস সফা।
- মুসনাদে আহমাদ : হাদীস নম্বর : ৬৫১৮ মুআসসাসাতুর-রিসালাহ।
- তাবয়ীনুল হাকায়েক : ৭/৩৬ যাকারিয়া বুক ডিপো।
- ফাতাওয়া হিন্দিয়া : ৫/২৩৫ দারুল কিতাব, দেওবন্দ।
- ফাতাওয়া তাতারখানিয়্যাহ : ১৮/১২১ যাকারিয়া বুক ডিপো।
- আল-বাহরুর রায়েক : ৮/১৯১ এইচ এম সাঈদ।
- মাজমাউল আনহুর : ৪/১৯৭ মাকতাবা ফকিহুল উম্মাত।
- রদ্দুল মুহতার : ৬/৩৫৯ এইচ এম সাঈদ।
- ইমদাদুল আহকাম : ৪/৩৪৫ মাকতাবা দারুল উলূম, করাচী।
- আপকে মাসায়েল আওর উনকা হল : ৮/৩৭২ কুতুবখানা নাঈমিয়্যাহ।
- ফাতাওয়া মাহমুদিয়াহ : ২৮/৩৭ মাকতাবা মাহমুদিয়া।
- কিতাবুন নাওয়াযেল : ১৫/৪৫৯ যাকারিয়া বুক ডিপো।