যদি কোন ব্যাক্তি ফরয নামাযে সূরা ফাতেহা পড়ার স্থলে, ভুলক্রমে তাশাহুদ পড়ে ফেলে, তাহলে তার নামাযের হুকুম।

বরাবর,

ফাতাওয়া বিভাগ, মারকাযুল উলূমিদ দ্বীনিয়্যাহ

চিনিশপুর, ভেলানগর, নরসিংদী সদর।

বিষয়: নামায সম্পর্কে।

মুহতারাম, আমার জানার বিষয় হলো, যদি কোন ব্যাক্তি ফরয নামাযে সূরা ফাতেহা পড়ার স্থলে, ভুলক্রমে তাশাহুদ পড়ে ফেলে, তাহলে তার নামাযের কী হুকুম ?

অতএব, মুফতী সাহেবের নিকট বিনিত নিবেদন এই যে, তিনি যেন উক্ত বিষয়ে কোরআন, সুন্নাহ ও ফিকহে ইসলামির আলোকে সমাধান জানিয়ে বাধিত করেন।

নিবেদক

মুহাম্মাদ আবদুল্লাহ

নরসিংদী সদর, নরসিংদী।

 

بسم الله الرحمن الرحيم

الحمد لله رب العلمين و الصلاة و السلام على سيد الانبياء و المرسلين اما بعد:

উত্তর: ফরয নামাযের প্রথম দুই রাকাতে এবং ওয়াজিব, সুন্নাত ও নফল নামাযের প্রত্যেক রাকাতে সূরা ফাতেহা পড়া ওয়াজিব। তাই কেউ যদি ভুলক্রমে প্রথম রাকাতে, ছানার স্থলে তাশাহুদ পড়ে, তাহলে তা ছানা হিসেবে ধর্তব্য হবে। এ কারণে তার উপর কোন সাহু সেজদা আসবে না। পক্ষান্তরে কেউ যদি যে সকল রাকাতে সূরা ফাতেহা পড়া ওয়াজিব, সে সকল রাকাতে সূরা ফাতেহার স্থলে তাশাহুদ পড়ে, তাহলে সাহু সেজদা ওয়াজিব হবে। অবশ্য তাশাহুদ ‍যদি আংশিক পড়ে এবং এতে তার তিন তাসবীহ পরিমাণ সময় বিলম্ব না হয়, তাহলে সাহু সেজদা ওয়াজিব হবে না।

অতএব, প্রশ্নোক্ত ক্ষেত্রে  যদি ফরয নামাযের দুই, রাকাতে ফাতেহার স্থলে তাশাহুদ পড়ে থাকে, তাহলে এ কারণে তার উপর সাহু সেজদা ওয়াজিব হয়েছে। সুতরাং আদায়কৃত নামাযের সময় বাকী থাকলে, পুনরায় তা আদায় করা ওয়াজিব। আর সময় শেষ হয়ে গেলে, আদায় করা মুস্তাহাব।

والله اعلم بالصواب

দলীল সমূহ

  • কিতাবুল আছল : ১/১৯৪ দারু ইবনিল জাওযী।
  • মুখতাসারু ইখতিলাফিল উলামা : ১/২৭৫ দারুল বাশায়েরিল ইসলামিয়্যাহ।
  • শরহে জামেউস সগীর : ১/১৭৩, ১৭৬ মাকতাবাতু ইসমাঈল।
  • তুহফাতুল ফুকাহা : ১/২৬৫ দারুস সামান।
  • আল-মুহিতুল বুরহানী : ১/৩০৮, ৩০৯ ইদারাতুল কোরআন, মজলিসে ইলমী।
  • আল-বিনায়া : ২/৬১৩ আল-মাকতাবাতুল আশরাফিয়্যাহ।
  • মুলতাকাল আবহুর : পৃ. : ১২৩ মাকতাবা দারুস সালাম।
  • আল-বাহরুর রায়েক : ২/৮০ এইচ এম সাঈদ।
  • ফাতাওয়া তাতারখানিয়্যাহ : ২/৩৯১ যাকারিয়া বুক ডিপো।
  • আদ-দুররুল মুখতার : ৩/১১১ আল-মাকতাবাতুল আশরাফিয়্যাহ।
  • হাশিয়াতুত তাহতাভী আলা দুররিল মুখতার : ১/৩১০ মাকতাবাতুল ইত্তিহাদ।
  • হাশিয়াতুত তাহতাভী আলা মারাকিল ফালাহ : পৃ. : ৪৪০ দারুল কুতুবিল ইলমিয়্যাহ।
  • আল-ফিকহু আলা মাযাহিবিল আরবাআ : ১/৩৫৩ দারুল হাদীস, কাহেরা।
  • আল-ফিকহুল ইসলামী ওয়া আদিল্লাতুহু : ২/৯৩ মাকতাবাতুল আসাদ।
  • ইমদাদুল ফাতাওয়া : ২/৪২০ যাকারিয়া বুক ডিপো।
  • ফাতাওয়া দারুল উলূম দেওবন্দ : ৪/৪০১ মাকতাবা ফাতাওয়া দারুল উলূম দেওবন্দ
  • ফাতাওয়া মাহমুদিয়াহ : ১১/৪৮৬ মাকতাবা মাহমুদিয়াহ।
  • আপকে মাসায়েল আওর উনকা হল : ৪/৫৯ কুতুবখানা নাঈমিয়্যাহ।
  • খাইরুল ফাতাওয়া : ২/৬২৪ যাকারিয়া বুক ডিপো।
  • কিতাবুল ফাতাওয়া : ২/৪২৯ কুতুবখানা নাঈমিয়্যাহ।

সোশ্যাল মিডিয়া

Facebook
Telegram
WhatsApp
Email

সংবাদ