ওয়াকফকৃত কোরআন শরীফ ‍বিক্রি করা বৈধ কী না ? বা ওয়াকফকৃত কোরআন শরীফ ‍বিক্রি করে ফেললে ঐ টাকা কী করবে ?

বরাবর,

ফাতাওয়া বিভাগ, মারকাযুল উলূমিদ দ্বীনিয়্যাহ

চিনিশপুর, ভেলানগর, নরসিংদী সদর।

বিষয়: ওয়াকফ সম্পর্কে।

মুহতারাম, আমার জানার বিষয় হলো, ছাত্রদের পড়ার জন্য মাদরাসাতে যে কোরআন শরীফ ওয়াকফ করা হয়, তা প্রয়োজনের অতিরিক্ত হলে, বিক্রি করা বৈধ হবে কী না ? যদি বিক্রি করা বৈধ না হয়, আর কেউ বিধান না জেনে বিক্রি করে ফেলে, তাহলে বিক্রিত কোরআন শরীফের মূল্য কী করবে ?

অতএব, মুফতী সাহেবের নিকট বিনিত নিবেদন এই যে, তিনি যেন উক্ত বিষয়ে কোরআন, সুন্নাহ ও ফিকহে ইসলামির আলোকে সমাধান জানিয়ে বাধিত করেন।

নিবেদক

হাফেজ মাওলানা ইসহাক সাহেব

চান্দেরকান্দি, রায়পুরা, নরসিংদী।

بسم الله الرحمن الرحيم

الحمد لله رب العلمين و الصلاة و السلام على سيد الانبياء و المرسلين اما بعد:

উত্তর : ওয়াকফকৃত কুরআন মাজীদ বিক্রি করা বৈধ নয়। যদি কেউ ওয়াকফকৃত কুরআন মাজীদ বিক্রি করে দেয়, তাহলে বিক্রয়লব্দ টাকা দিয়ে, পুনরায় কোরআন মাজীদ ক্রয় করবে। অতপর তা মাদরাসায় প্রয়োজন না হলে, প্রয়োজন রয়েছে এমন কোন মাদরাসা, মসজিদ অথবা এলাকাবাসীকে দিয়ে দিবে।

والله اعلم بالصواب

দলীল সমূহ

  • আল-মুহিতুল বুরহানী : ৯/১৩০ ইদারাতুল কোরআন, মজলিসে ইলমী।
  • খুলাসাতুল ফাতাওয়া : ৪/৪১৮ মাকতাবাতু রশিদিয়্যাহ।
  • ফাতাওয়া তাতারখানিয়াহ : ৮/১৬৭ যাকারিয়া বুক ডিপো।
  • আল-বাহরুর-রায়েক : ৫/২০২, ২০৫, ২২৮ এইচ এম সাঈদ।
  • আন-নাহরুল ফায়েক : ৩/৩১৭ মাকতাবাতু ইমদাদিয়্যাহ।
  • আদ-দুররুল মুখতার : ৬/৫৩৯ আল-মাকতাবাতুল আশরাফিয়্যাহ।
  • রদ্দুল মুহতার : ৬/৫৩৯, ৬/৫২১ আল-মাকতাবাতুল আশরাফিয়্যাহ।
  • তাকরিরাতে রাফেয়ী : ৬/৫৬০ আল-মাকতাবাতুল আশরাফিয়্যাহ।
  • ফাতাওয়া দারুল উলূম দেওবন্দ : ১৩/৪১৩ মাকতাবা দারুল উলূম দেওবন্দ।
  • ইমদাদুল ফাতাওয়া : ৫/৫৯৩ যাকারিয়া বুক ডিপো।
  • ফাতাওয়া রহিমিয়্যাহ : ৯/৪৮ দারুল ইশাআত।
  • ফাতাওয়া মাহমুদিয়া : ২৩/১২০ মাকতাবা মাহমুদিয়া।
  • আপকে মাসায়েল আওর উনকা হল : ৩/২৭৩ নাঈমিয়া কুতুবখানা।
  • কিতাবুল ফাতাওয়া : ৪/২১৩ নাঈমিয়া কুতুবখানা।
  • কিতাবুন নাওয়াযেল : ১৩/১৪৬ যাকারিয়া বুক ডিপো।
  • জাদীদ ফিকহী মাসায়েল : ১/১৫৩ নাঈমিয়া কুতুবখানা।
  • আহাম মাসায়েল : ২/২১৫ নাঈমিয়া কুতুবখানা।

সোশ্যাল মিডিয়া

Facebook
Telegram
WhatsApp
Email

সংবাদ