লাইফ ইন্সুরেন্সে কাজ করে ইনকাম করা, বা চাকুরী করা বা কমিশনের ভিত্তিতে বীমা করানো বা ডিপোজিট করিয়ে কমিশন বা বেতন ভোগ করা শরীয়ত সম্মত কি না?

বরাবর,

ফাতাওয়া বিভাগ, মারকাযুল উলূমিদ দ্বীনিয়্যাহ

চিনিশপুর, ভেলানগর, নরসিংদী সদর।

বিষয়: লাইফ ইন্সুরেন্সে কাজ করার হুকুম সম্পর্কে।

মুহতারাম, আমার জানার বিষয় হলো, : লাইফ ইন্সুরেন্সে কাজ করে ইনকাম করা, বা চাকুরী করা বা কমিশনের ভিত্তিতে বীমা করানো বা ডিপোজিট করিয়ে কমিশন বা বেতন ভোগ করা শরীয়ত সম্মত কি না? তার কমিশন বা বেতন ভোগ করা শরীয়ত সম্মত কি না?

দলীল ও প্রমাণের ভিত্তিতে মাসআলাটির সমাধান দিলে উপকৃত হতাম।

নিবেদক

মুহাম্মাদ হাসান মাহমুদ

চিনিশপুর, ভেলানগর, নরসিংদী সদর।

 

بسم الله الرحمن الرحيم

الحمد لله رب العلمين و الصلاة و السلام على سيد الانبياء و المرسلين اما بعد:

উত্তর: আমাদের দেশে বর্তমানে প্রচলিত বীমা ও ইন্সুরেন্স কোম্পানীতে চাকুরী করা বা কমিশনের ভিত্তিতে বীমা করানো বা ডিপোজিট করিয়ে কমিশন গ্রহণ করা নাজায়েয এবং তার উপার্জন হারাম। তবে যদি কেউ ইন্সুরেন্স কোম্পানীর গাড়ি চালায়, তাহলে তার উপার্জন জায়েয হবে।

والله اعلم بالصواب

দলীল সমূহ

  • আল-কোরআনুল মাজীদ : সূরা মায়েদা : আয়াত নম্বর: ২, সূরা বাকারা : আয়াত নম্বর : ২৭৫।
  • সহীহ মুসলিম : হাদীস নম্বর: ১৫৯৮ মুয়াসসাসাতুল মুখতার।
  • তাফসিরে তবারী : ৪/১৭৭ দারে ইবনুল জাওযী।
  • ফাতাওয়া বাযযাযিয়্যাহ : ৬/২২৮ দারুল কিতাব, দেওবন্দ।
  • কিতাবুল মাবসূত : ১৬/৪২ দারুল কুতুবিল ইলমিয়্যাহ।
  • আল-মুহিতুল বুরহানী : ৮/৬৩ ইদারাতুল কোরআন, মজলিসে ইলমী।
  • বাদায়েউস সানায়ে : ৫/৩০৬ মাকতাবাতুল আশরাফিয়্যাহ।
  • ফাতাওয়া তাতারখানিয়াহ : ১৭/৭৩ যাকারিয়া বুক ডিপো।
  • আল-ফতাওয়া হিন্দিয়া : ৪/৪৫০ দারুল কিতাব, দেওবন্দ।
  • আল-বাহরুর-রায়েক : ৫/১৮১ এইচ এম সাঈদ।
  • রদ্দুল মুহতার : ৯/৬৬৫ এইচ এম সাঈদ।
  • তাকমিলাতু ফাতহুল মুলহিম : ১/৩৮৮ যাকারিয়া বুক ডিপো।
  • ফাতাওয়া আল-বালাদিল হারাম : পৃ. : ৪৮৭ আল-মাকতাবাতুত-তাওফিকিয়্যাহ।
  • ফাতাওয়া দারুল উলূম দেওবন্দ : ১৪/৪৯১ মাকতাবা দারুল উলূম দেওবন্দ।
  • কিফায়াতুল মুফতী : ৭/৩১৯ যাকারিয়া বুক ডিপো।
  • ফাতাওয়া রহিমিয়্যাহ : ৯/২৮৯ দারুল ইশাআত।
  • ফাতাওয়া মাহমুদিয়া : ২৪/৪২৯ মাকতাবা মাহমুদিয়া।
  • আহসানুল ফাতাওয়া : ৮/৯১ এইচ এম সাঈদ।
  • ফাতাওয়া হাক্কানিয়্যাহ : ৬/২৫৮ যাকারিয়া বুক ডিপো।
  • কিতাবুল ফাতাওয়া : ১০/৫৫ নাঈমিয়া কুতুবখানা।
  • ফাতাওয়া উসমানী : ৩/৩৯৫, ৩/৩৪১ নাঈমিয়া কুতুবখানা।
  • ইসলাম আওর জাদীদ মায়িশাত : পৃ. :১৯৭ মাকতাবাতুত-তুল্লাব।

সোশ্যাল মিডিয়া

Facebook
Telegram
WhatsApp
Email

সংবাদ