বরাবর,
ফাতাওয়া বিভাগ, মারকাযুল উলূমিদ দ্বীনিয়্যাহ
চিনিশপুর, ভেলানগর, নরসিংদী সদর।
বিষয়: মুয়ামালাত সম্পর্কে।
মুহতারাম, আমার জানার বিষয় হলো, নাবালেগ বাচ্চাদের আকীকা, খৎনা বা এজাতীয় অনুষ্ঠানে যে হাদিয়া আসে সেগুলোর মালিক কে? নাবালেগ বাচ্চা নাকি তার পিতা-মাতা?
অতএব, মুফতী সাহেবের নিকট বিনিত নিবেদন এই যে, তিনি যেন উক্ত বিষয়ে কোরআন, সুন্নাহ ও ফিক্বহে ইসলামির আলোকে সমাধান জানিয়ে বাধিত করেন।
নিবেদক
আবদুল্লাহ তামীম
ভেলানগর, নরসিংদী সদর।
بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العلمين و الصلاة و السلام على سيد الانبياء و المرسلين اما بعد:
উত্তর: নাবালেগ বাচ্চাদের আকীকা, খৎনা বা এজাতীয় অনুষ্ঠানে দেয়া হাদিয়া যদি খাবার জাতীয় বস্তু হয়, তাহলে তার পিতা-মাতা ও খেতে পারবে। আর যদি অন্য কোন সম্পদ হয় যেমন: অলংকার বা জামা-কাপড় ইত্যাদি যা বাচ্চার সাথে নির্দিষ্ট তাহলে এগুলোর মালিক বাচ্চা হবে। পিতা-মাতার জন্য তা ব্যবহার করা বৈধ হবে না। আর যদি টাকা-পয়সা, জীব-জন্তু বা ঘরের সামানপত্র ইত্যাদি যা বাচ্চাদের ব্যবহারের জন্য নির্দিষ্ট নয়, তাহলে হাদিয়াদাতা যদি পরিচিত হওয়া বা আত্মীয়তার দিক দিয়ে পিতার নিকটবর্তী হয়, তাহলে এগুলো পিতার হবে। আর যদি মায়ের নিকটবর্তী হয়, তাহলে এগুলো মায়ের হবে। চাই হাদিয়াদাতা হাদিয়া দেয়ার সময় “এগুলো বাচ্চার জন্য” এ কথা বলুক বা না বলুক।
و الله اعلم با لصواب
দলীল সমূহ
- আল-বাহরুর রায়েক : ৭/২৮৮ এইচ এম সাঈদ।
- ফাতাওয়া বাযযাযিয়্যাহ : ৬/২৩৭ দারুল কিতাব, দেওবন্দ।
- খুলাসাতুল ফাতাওয়া : ৪/৩৯৮ মাকতাবাতু রশিদিয়্যাহ।
- আদ-দুররুল মুখতার : ৫/৬৯৬ এইচ এম সাঈদ।
- রদ্দুল মুহতার : ৫/৬৯৬ এইচ এম সাঈদ।
- কিতাবুল ফাতাওয়া : ১০/৩৫০ কুতুবখানা নাঈমিয়াহ।