বরাবর,
ফাতাওয়া বিভাগ, মারকাযুল উলূমিদ দ্বীনিয়্যাহ
চিনিশপুর, ভেলানগর, নরসিংদী সদর।
বিষয়: পবিত্রতা সম্পর্কে।
মুহতারাম, আমার জানার বিষয় হলো, ডিমের খোসা পাক নাকি নাপাক?
অতএব, মুফতী সাহেবের নিকট বিনিত নিবেদন এই যে, তিনি যেন উক্ত বিষয়ে কোরআন, সুন্নাহ ও ফিকহে ইসলামির আলোকে সমাধান জানিয়ে বাধিত করেন।
নিবেদক
মাওলানা ইলিয়াস রায়পুরী
শিক্ষক, এমদাদুল উলূম ইসলামিয়া (মার্কায) মাদরাসা।
بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العلمين و الصلاة و السلام على سيد الانبياء و المرسلين اما بعد:
উত্তর: যদি ডিমের খোসার উপর বাহ্যিক কোন নাপাকী না থাকে, তাহলে তা পবিত্র। এমনিভাবে হাঁস-মুরগী ডিম দেওয়ার সময় ডিমে যে আর্দ্রতা লেগে থাকে তাও পবিত্র। তবে বাহ্যত কোন নাপাকী না দেখা গেলেও সতর্কতামূলক ডিম ধুয়ে নেয়া ভালো।
والله اعلم بالصواب
দলীল সমূহ
- ফাতাওয়া খানিয়াহ : ১/২১ দারুল কিতাব, দেওবন্দ।
- ফাতাওয়া নাওয়াযেল : পৃ. : ২৭ দারুল আইমান।
- আল-বাহরুর রায়েক : ১/২৬৭ এইচ এম সাঈদ।
- ফাতহুল কাদীর : ১/১৭০ মাকতাবাতুল-হক্কানিয়্যাহ।
- ফাতাওয়া তাতারখানিয়্যাহ : ১/৩৪২ যাকারিয়া বুক ডিপো।
- গুনিয়াতুল মুতামাল্লী : পৃ. : ১৩১ মাকতাবা নুমানিয়াহ।
- রদ্দুল মুহতার : ১/৩১৩ এইচ এম সাঈদ।
- হাশিয়াতুত তাহতাভী আলা দুররিল মুখতার : ১/১৯০ মাকতাবাতুল ইত্তিহাদ।
- হাশিয়াতুত তাহতাভী আলা মারাকিল ফালাহ : পৃ. : ৪০ দারুল কুতুবিল ইলমিয়্যাহ।
- কিতাবুন নাওয়াযেল : ৩/৪৮ যাকারিয়া বুক ডিপো।
- হাশিয়া ইমদাদুল ফাতাওয়া : ১/১৯০ যাকারিয়া বুক ডিপো।