বরাবর,
ফাতাওয়া বিভাগ, মারকাযুল উলূমিদ দ্বীনিয়্যাহ
চিনিশপুর, ভেলানগর, নরসিংদী সদর।
বিষয়: ব্যাংকে চাকুরী সম্পর্কে।
মুহতারাম, আমার জানার বিষয় হলো, বর্তমানে বাংলাদেশে প্রচলিত ইসলামী ব্যাংকে চাকুরী করার বিধান কী?
অতএব, মুফতী সাহেবের নিকট বিনিত নিবেদন এই যে, তিনি যেন উক্ত বিষয়ে কোরআন, সুন্নাহ ও ফিকহে ইসলামির আলোকে সমাধান জানিয়ে বাধিত করেন।
নিবেদক
আব্দুল্লাহ তামীম
ভেলানগর, নরসিংদী সদর।
بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العلمين و الصلاة و السلام على سيد الانبياء و المرسلين اما بعد:
উত্তর: বর্তমানে বাংলাদেশে প্রচলিত ইসলামী ব্যাংকগুলো সুদী লেনদেনের সাথে সম্পৃক্ত। এ সকল ব্যাংকে চাকুরী করা সুদী কাজে সাহায্য করার নামান্তর। তাই অন্যান্য ব্যাংকের ন্যায়, প্রচলিত ইসলামী ব্যাংকেও চাকুরী করা বৈধ নয়। তবে কেউ যদি ব্যাংকের গাড়ি চালায়, পিওনের কাজ করে বা এমন কোন কাজ করে, যা সরাসরি সুদী কাজে সাহায্য করা বুঝায় না; তাহলে তা করা বৈধ আছে।
والله اعلم بالصواب
দলীল সমূহ
- আল-কোরআনুল কারীম : সূরা মায়েদা আয়াত নম্বর : ২
- আল-কোরআনুল কারীম : সূরা বাকারা আয়াত নম্বর : ২৭৫
- সহীহ মুসলিম : হাদীস নম্বর : ১৫৯৭ মুয়াসসাসাতুর মুখতার।
- সুনানে আবু দাউদ : হাদীস নম্বর : ৩৫৯৮ দারু ইবনিল জাওযী।
- তাফসিরে তাবারী : ৪/২৭৭ দারু ইবনিল জাওযী।
- রুহুল মাআনী : ৬/৩২৪ দারুল হাদীস, কাহেরা।
- তাফসিরে ইবনে কাছীর : ২/১১ দারুল আফাক আল-আরাবিয়্যাহ।
- কিতাবুল মাবসূত : ১৬/৪২ দারুল কুতুবিল ইলমিয়্যাহ।
- ফাতাওয়া বাযযাযীয়্যাহ : ৬/২২৮ দারুল কিতাব, দেওবন্দ।
- আদ-দুররুল মুখতার : ৬/৫৫ এইচ এম সাঈদ।
- বযলূল মাযহুল : ১১/৩২৫
- তাকমিলাতু ফাতহিল মুলহিম : ১/৩৮৮ যাকারিয়া বুক ডিপো।
- ফিকহুল বুয়ূ : ২/১০৬৪ মাকতাবা মাআরিফুল কোরআন।
- ফাতাওয়া আল-বালাদুল হারাম : পৃ. : ৪৮৭ আল-মাকতাবাতুত তাওফিকিয়্যাহ্
- মাউসুআতুর ফিক্বহীয়্যাহ আল-কোয়েতিয়্যাহ : ৫/১৯৭
- আযীযুল ফাতাওয়া : ১/৬৩১ এইচ এম সাঈদ।
- আহসানুল ফাতাওয়া : ৮/৯১ এইচ এম সাঈদ।
- আপকে মাসায়েল আওর উনকা হল : ৭/৩৭১ কুতুবখানা নাঈমিয়্যাহ।
- ফাতাওয়া হক্কানিয়্যাহ : ৬/২৫৮ যাকারিয়া বুক ডিপো।
- ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ : ৯/৬১ মাকতাবা ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ।
- কিতাবুল ফাতাওয়া : ১০/৫৫ কুতুবখানা নাঈমিয়্যাহ।
- ফাতাওয়া উসমানী : ৩/৩৯৫ কুতুবখানা নাঈমিয়্যাহ।
- কিতাবুন নাওায়াযেল : ১১/২৭১ যাকারিয়া বুক ডিপো।