বরাবর,
ফাতাওয়া বিভাগ, মারকাযুল উলূমিদ দ্বীনিয়্যাহ
চিনিশপুর, ভেলানগর, নরসিংদী সদর।
বিষয়: পবিত্রতা সম্পর্কে।
মুহতারাম, আমার জানার বিষয় হলো, বৃষ্টির দিনে রাস্তায় চলাচলের সময়, শরীরে বা কাপড়ে যে কাদা লাগে, তার হুকুম কী ?
অতএব, মুফতী সাহেবের নিকট বিনিত নিবেদন এই যে, তিনি যেন উক্ত বিষয়ে কোরআন, সুন্নাহ ও ফিকহে ইসলামির আলোকে সমাধান জানিয়ে বাধিত করেন।
নিবেদক
মাওলানা বরকতুল্লাহ
রায়পুরা, নরসিংদী।
بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العلمين و الصلاة و السلام على سيد الانبياء و المرسلين اما بعد:
উত্তর: রাস্তার কাদা পাক। এর ছিটা লাগলে শরীর বা কাপড় নাপাক হবে না। তবে যদি তাতে নাপাকীর চিন্হ থাকে অথবা নাপাক প্রবাহিত হওয়ার, ড্রেন বা পাইপের পানি রাস্তায় গড়িয়ে আসে, তাহলে তা নাপাক। এমন নাপাক পানির কাদা বা ছিটা কাপড় বা শরীরে লাগলে, তা নাপাক হবে। পরিমাণে তা একদিরহাম বা তার চেয়ে বেশি হলে, ধৌত করা আবশ্যক।
উল্লেখ্য, শরীর বা কাপড়ে লাগা কাদা বা পানির ছিটাতে নাপাকের চিন্হ না থাকলে ও তা ধুয়ে নামায পড়া উত্তম।
والله اعلم بالصواب
দলীল সমূহ
- মুসান্নাফ ইবনে আবী শাইবা : ২/২৮৮ দারুল মিনহাজ।
- ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়্যাহ : ১/৪২ যাকারিয়া বুক ডিপো।
- আল-মাজমু শরহুল মুহাযযাব: ১/২৬২ দারুল ফিকর।
- মাজমুআতু ফাতাওয়া ইবনে তাইমিয়্যাহ : ২১/২৭৩ দারু ইবনি হাযাম।
- ফাতাওয়া তাতারখানিয়্যাহ : ১/৪৩৬ যাকারিয়া বুক ডিপো।
- ফাতাওয়া হিন্দিয়া : ১/৪৭ দারুল কিতাব, দেওবন্দ।
- ফাতহুল কাদীর : ১/১৮৬ মাকতাবাতুল-হক্কানিয়্যাহ।
- আন-নাহরুল ফায়েক : ১/১৪৯ মাকতাবাতু ইমদাদিয়া।
- আদ-দুররুল মুখতার : ১/৪৬০ আল-মাকতাবাতুল-আশরাফিয়্যাহ।
- রদ্দুল মুহতার : ১/৪৬০ আল-মাকতাবাতুল-আশরাফিয়্যাহ।
- হাশিয়াতুত তাহতাভী আলা মারাকিল ফালাহ : পৃ. : ১৫৮ দারুল কুতুবিল ইলমিয়্যাহ।
- আল-ফিকহুল ইসলামী ওয়া আদিল্লাতুহু : ১/২২৩ মাকতাবাতুল-আসাদ।
- আল-ফিকহুল হানাফী : ১/৫৭ দারুর কলম।
- কিফায়াতুল মুফতী : ২/৩৩৬ যাকারিয়া বুক ডিপো।
- ফাতাওয়া মাহমুদিয়াহ : ৮/৩৩৩ মাকতাবা মাহমুদিয়াহ।
- আপকে মাসায়েল আওর উনকা হল : ৩/১০০ কুতুবখানা নাঈমিয়্যাহ।
- ফাতাওয়া হাবীবিয়্যাহ : ১/৩৮৫ আল-মাকতাবাতুল-আশরাফিয়্যাহ।
- খাইরুল ফাতাওয়া : ২/১৪৭ যাকারিয়া বুক ডিপো।
- কিতাবুন নাওয়াযেল : ৩/৪৭ যাকারিয়া বুক ডিপো।
- আহাম মাসায়েল জিনমে ইবতেলা আম হে : পৃ. : ১/৩৬ কুতুবখানা নাঈমিয়্যাহ।