ফিলিস্তীনে অবস্থিত মসজিদে আকসার নাম অনুসারে, মসজিদের নাম “আল-মাসজিদুল আকসা” রাখার বিধান কী?

বরাবর,

ফাতাওয়া বিভাগ, মারকাযুল উলূমিদ দ্বীনিয়্যাহ

চিনিশপুর, ভেলানগর, নরসিংদী সদর।

বিষয়: মসজিদের নাম রাখা সম্পর্কে।

মুহতারাম, আমার জানার বিষয় হলো : ফিলিস্তীনে অবস্থিত মসজিদে আকসার নাম অনুসারে, মসজিদের নাম “আল-মাসজিদুল আকসা” রাখার বিধান কী?

অতএব, মুফতী সাহেবের নিকট বিনিত নিবেদন এই যে, তিনি যেন উক্ত বিষয়ে কোরআন, সুন্নাহ ও ফিকহে ইসলামির আলোকে সমাধান জানিয়ে বাধিত করেন।

নিবেদক

মাওলানা ইসমাঈল সাহেব

নায়েবে মুহতামীম, দরগাবাড়ি মাদরাসা মাধবদী, নরসিংদী।

بسم الله الرحمن الرحيم

الحمد لله رب العلمين و الصلاة و السلام على سيد الانبياء و المرسلين اما بعد:

উত্তর : ফিলিস্তীনে অবস্থিত মসজিদে আকসা, একটি ঐতিহ্যপূর্ণ ও সম্মানিত স্থান এবং মুসলমানদের এক সময়ের কেবলা। যে স্থানের ব্যপারে হাদীস শরীফে অনেক ফযিলত বর্ণিত হয়েছে। যেমন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন : যে ব্যক্তি মসজিদে আকসায় এক রাকাত নামায আদায় করবে, তার আমলনামায় ৫০০ রাকাত বা তার চেয়ে বেশি সাওয়াব দেওয়া হবে।

অতএব, মসজিদে আকসার যেহেতু আলাদা বৈশিষ্ট আছে, অসংখ্য ফযিলত আছে, তাই তার স্বাতন্ত্র বজায় রাখতে, অন্য কোন মসজিদের নাম “মসজিদে আকসা” না রাখা উচিত। যদি কেউ এধরনের নাম রাখার কারনে, ফিলিস্তীনে অবস্থিত মসজিদের সাথে মিলে যাওয়ার সম্ভাবনা থাকে এবং সাধারণ মানুষ এটাকে প্রকৃত “বায়তুল মাকদিস” মনে করে, তাহলে মুসলমানদেরকে ধোকা থেকে বাঁচানোর জন্য, উক্ত নাম রাখা জায়েয হবে না। পক্ষান্তরে “বায়তুল মাকদিস” এর প্রতি ভালোবাসার কারণে যদি এ ধরনের নাম রাখে এবং কেউ প্রতারিত হওয়ার সম্ভাবনা ও না থাকে, তাহলে কোন অসুবিধা নেই।

والله اعلم بالصواب

দলীল সমূহ

  • সহীহ বুখারী : হাদীস নম্বর : ৭৩৩৬ মুআসসিসাতুল মুখতার।
  • সহীহ মুসলিম : হাদীস নম্বর : ১০১, ১০২ মুআসসিসাতুল মুখতার।
  • সুনানে তিরমিযী : ১৩১৫ দারু ইবনিল জাওযী।
  • সুনানে ইবনে মাজাহ : হাদীস নম্বর : ১৪১৩ দারুর মুআদ্দাহ।
  • তবারনী, আল-মুজামুল আওসাত : হাদীস নম্বর : ৮৩৫৬, ৮২২৬ মাকতাবাতুল-মাআরিফ।
  • ফাতহুল বারী : ৩/৭৯ দারুল হাদীস, কাহেরা।
  • ইলাউস সুনান : ১২/৫৮৭৮ দারুল ফিকর।
  • তুহফাতুল আলমায়ী : ৪/২৪৪ মাকতাবা হেজায।
  • ফাতাওয়া মাহমুদিয়াহ : ২১/২৬০ মাকতাবা মাহমুদিয়া।
  • কিতাবুন নাওয়াযেল : ১৩/১৮৩ যাকারিয়া বুক ডিপো।
  • মাসায়েলে মাসাজিদ : পৃ. : ৭৭ মাকতাবাতু রেজা।

সোশ্যাল মিডিয়া

Facebook
Telegram
WhatsApp
Email

সংবাদ