ডিম সিদ্ধ করার পূর্বে ডিম ধুয়ে নেয়া জরুরী কি না? ডিমের খোসা পাক নাকি নাপাক?

বরাবর,

ফাতাওয়া বিভাগ, মারকাযুল উলূমিদ দ্বীনিয়্যাহ

চিনিশপুর, ভেলানগর, নরসিংদী সদর।

বিষয়: পবিত্রতা সম্পর্কে।

মুহতারাম, আমার জানার বিষয় হলো, ডিমের খোসা পাক নাকি নাপাক?

অতএব, মুফতী সাহেবের নিকট বিনিত নিবেদন এই যে, তিনি যেন উক্ত বিষয়ে কোরআন, সুন্নাহ ও ফিকহে ইসলামির আলোকে সমাধান জানিয়ে বাধিত করেন।

নিবেদক

মাওলানা ইলিয়াস রায়পুরী

শিক্ষক, এমদাদুল উলূম ইসলামিয়া (মার্কায) মাদরাসা।

بسم الله الرحمن الرحيم

الحمد لله رب العلمين و الصلاة و السلام على سيد الانبياء و المرسلين اما بعد:

উত্তর: যদি ডিমের খোসার উপর বাহ্যিক কোন নাপাকী না থাকে, তাহলে তা পবিত্র। এমনিভাবে হাঁস-মুরগী ডিম দেওয়ার সময় ডিমে যে আর্দ্রতা লেগে থাকে তাও পবিত্র। তবে বাহ্যত কোন নাপাকী না দেখা গেলেও সতর্কতামূলক ‍ডিম ধুয়ে নেয়া ভালো।

والله اعلم بالصواب

দলীল সমূহ

  • ফাতাওয়া খানিয়াহ : ১/২১ দারুল কিতাব, দেওবন্দ।
  • ফাতাওয়া নাওয়াযেল : পৃ. : ২৭ দারুল আইমান।
  • আল-বাহরুর রায়েক : ১/২৬৭ এইচ এম সাঈদ।
  • ফাতহুল কাদীর : ১/১৭০ মাকতাবাতুল-হক্কানিয়্যাহ।
  • ফাতাওয়া তাতারখানিয়্যাহ : ১/৩৪২ যাকারিয়া বুক ডিপো।
  • গুনিয়াতুল মুতামাল্লী : পৃ. : ১৩১ মাকতাবা নুমানিয়াহ।
  • রদ্দুল মুহতার : ১/৩১৩ এইচ এম সাঈদ।
  • হাশিয়াতুত তাহতাভী আলা দুররিল মুখতার : ১/১৯০ মাকতাবাতুল ইত্তিহাদ।
  • হাশিয়াতুত তাহতাভী আলা মারাকিল ফালাহ : পৃ. : ৪০ দারুল কুতুবিল ইলমিয়্যাহ।
  • কিতাবুন নাওয়াযেল : ৩/৪৮ যাকারিয়া বুক ডিপো।
  • হাশিয়া ইমদাদুল ফাতাওয়া : ১/১৯০ যাকারিয়া বুক ডিপো।

সোশ্যাল মিডিয়া

Facebook
Telegram
WhatsApp
Email

সংবাদ