বরাবর,
ফাতাওয়া বিভাগ, মারকাযুল উলূমিদ দ্বীনিয়্যাহ
চিনিশপুর, ভেলানগর, নরসিংদী সদর।
বিষয়: বিবাহের খুতবা সম্পর্কে।
মুহতারাম, আমার জানার বিষয় হলো,
(ক) বিবাহের সময় খুতবা পড়ার বিধান কি?
(খ) খুতবা ছাড়া কি বিবাহ সহীহ হবে?
(গ) খুতবা কখন পড়া উত্তম?
অতএব, মুফতী সাহেবের নিকট বিনিত নিবেদন এই যে, তিনি যেন উক্ত বিষয়ে কোরআন, সুন্নাহ ও ফিকহে ইসলামির আলোকে সমাধান জানিয়ে বাধিত করেন।
নিবেদক
মুহাম্মাদ তাজুল ইসলাম
ভেলানগর, নরসিংদী সদর।
بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العلمين و الصلاة و السلام على سيد الانبياء و المرسلين اما بعد:
:উত্তর (ক) বিবাহের সময় খুতবা পাঠ করা সুন্নাত।
(খ) তাই খুতবা ছাড়া ও বিবাহ সহীহ হবে, কিন্তু তা সুন্নাত পরিপন্থি বলে গণ্য হবে।
(গ) খুতবা (বিবাহের) ইজাব-কবুলের পূর্বে হওয়া উত্তম, অবশ্য ইজাব-কবুলের পরে ও খুতবা পড়া জায়েয আছে, তবে তা অপছন্দনীয়।
والله اعلم بالصواب
দলীল সমূহ
- সহীহ বুখারী : হাদীস নম্বর: ৫০২৯ মুয়াসসাসাতুল মুখতার।
- সহীহ মুসলিম : হাদীস নম্বর: ১৪২৫ মুয়াসসাসাতুল মুখতার।
- সুনানে তিরমিযী : হাদীস নম্বর: পৃ. ২১০ দারু ইবনিল জাওযী।
- সুনানে আবু দাউদ : হাদীস নম্বর: ২১১৮ দারু ইবনিল জাওযী।
- মুসনাদে আহমাদ : হাদীস নম্বর: ২২৮৫ মুয়াসসাসাতুর-রিসালাহ্।
- ফাতহুল বারী : ৯/২৪৮ দারুল হাদীস, কাহেরা।
- আল-বাহরুর রায়েক : ৩/৮১ এইচ এম সাঈদ।
- রদ্দুল মুহতার : ৪/৭৫ মাকতাবাতুত-থানভী।
- বযলুল মাজহুদ : ৮/৪১
- তুহফাতুল আলমায়ী : ৩/৫৩৮ মাকতাবা হেজায।
- আল-ফিকহুল ইসলামী ওয়া আদ্দিল্লাতুহু : ২/১৯৩ দারুল ফিকর।
- ফাতাওয়া নূর আলাদ-দারব : ১০/১০৯
- কিফায়াতুল মুফতী : ৫/১৫১ যাকারিয়া বুক ডিপো।
- ফাতাওয়া দারুল উলূম যাকারিয়া : ৩/৫৫৩ আল-মাকতাবাতুল আশরাফিয়্যাহ।
- ফাতাওয়া মাহমুদিয়াহ : ১৬/১৮৯ মাকতাবা মাহমুদিয়াহ।
- ফাতাওয়া হক্কানিয়্যাহ : ৪/২৯৩ যাকারিয়া বুক ডিপো।
- ফাতাওয়া রহিমিয়্যাহ : ৮/১৫৪ দারুল ইশাআত।
- খাইরুল ফাতাওয়া : ৪/২৫৫ যাকারিয়া বুক ডিপো।
- নেযামুল ফাতাওয়া : ৩/৭১ যাকারিয়া বুক ডিপো।