সুন্নাত, বিতর আদায় করার পর যদি জানতে পারে , নামাযে ভুল হয়েছে। তাহলে যা করণীয়।

বরাবর,

ফাতাওয়া বিভাগ, মারকাযুল উলূমিদ দ্বীনিয়্যাহ

চিনিশপুর, ভেলানগর, নরসিংদী সদর।

বিষয়: নামাজ সম্পর্কে।

মুহতারাম, আমরা একদিন এশার নামাজ জামাতে আদায় করি। সুন্নাত ও বিতর আদায়ের পর জানতে পারি, এশার নামাজ তিনরাকাত আদায় হয়েছে। পরবর্তীতে আবার ফরজ নামাজ জামাতে আদায় করি। এখন আমার জানার বিষয় হলো, সুন্নাত ও বিতর পূনরায় আদায় করতে হবে ‍কি না?

অতএব, মুফতী সাহেবের নিকট বিনিত নিবেদন এই যে, তিনি যেন উক্ত বিষয়ে কোরআন, সুন্নাহ ও ফিকহে ইসলামির আলোকে সমাধান জানিয়ে বাধিত করেন।

নিবেদক

মুহাম্মাদ তাজুল ইসলাম

ভেলানগর, নরসিংদী সদর।

 

بسم الله الرحمن الرحيم

الحمد لله رب العلمين و الصلاة و السلام على سيد الانبياء و المرسلين اما بعد:

উত্তর : এক্ষেত্রে শুধু সুন্নাত পূনরায় আদায় করতে হবে। বিতর আদায় করতে হবে না।

والله اعلم بالصواب

দলীল সমূহ

  • কিতাবুল আছল : ১/১২০ দারে ইবনে হাযাম।
  • মুখতাসারু ইখতিলাফিল উলামা : ১/২৮৮ দারুল বাশায়িরিল ইসলামিয়্যাহ।
  • শরহে জামেউস সগীর : ১/১৯৭ মাকতাবাতু ইসমাঈল।
  • কিতাবুল মাবসূত : ১/৩০২ দারুল কুতুবিল ইলমিয়্যাহ।
  • বাদায়েউস সানায়ে : ১/৬১০ মাকতাবাতু যাকারিয়া।
  • খুলাসাতুল ফাতাওয়া : ১/৬৭ মাকতাবাতু রশিদিয়্যাহ।
  • আল-হিদায়া : ১/১৫৬ আল-মাকতাবাতুল ইসলামিয়্যাহ।
  • আল-মুহিতুল বুরহানী : ২/৩৫৫ ইদারাতুল কোরআন, মজলিসে ইলমী।
  • ফাতাওয়া সিরাজিয়্যাহ : পৃ. : ১১৫ মাকতাবাতু থানভী।
  • দুরারুল হুক্কাম : ১/২১৭ দারুস- সদের।
  • ফাতাওয়া তাতারখানিয়্যাহ : ২/৮ যাকারিয়া বুক ডিপো।
  • ফাতাওয়া হিন্দিয়্যাহ : ১/৫১ দারুল কিতাব, দেওবন্দ।
  • শরহে বেকায়া : ১/১৮২ আল-মাকতাবাতুল ইসলামিয়্যাহ।
  • রদ্দুল মুহতার : ১/৩৬১ এইচ এম সাঈদ।
  • মিন্নাতুল ফাত্তাহ : ২/১৩ দারুল বাশায়িরিল ইসলামিয়্যাহ।
  • আল-ফিকহুল ইসলামী ওয়া আদ্দিল্লাতুহু : ১/৮৪৩ দারুল ফিকর।
  • ফাতাওয়া রহিমিয়্যাহ : ৫/২৩৪ দারুল ইশাআত।

সোশ্যাল মিডিয়া

Facebook
Telegram
WhatsApp
Email

সংবাদ