বরাবর,
ফাতাওয়া বিভাগ, মারকাযুল উলূমিদ দ্বীনিয়্যাহ
চিনিশপুর, ভেলানগর, নরসিংদী সদর।
বিষয়: সকাল-সন্ধার আমল সম্পর্কে।
মুহতারাম, আমার জানার বিষয় হলো, সকাল-সন্ধায় নামাযের পর, সূরা হাশরের শেষ তিন আয়াত পড়ার হুকুম কী? এবং কীভাবে পড়বে?
মুফতী সাহেবের নিকট বিনিত নিবেদন এই যে, তিনি যেন উক্ত বিষয়ে কোরআন, সুন্নাহ ও ফিক্বহে ইসলামির আলোকে সমাধান জানিয়ে বাধিত করেন।
بسم الله الرحمن الرحيم
:الحمد لله رب العلمين و الصلاة و السلام على سيد الانبياء و المرسلين اما بعد
উত্তর: সকাল-সন্ধায় اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم তিনবার বলার পর, সূরা হাশরের শেষ তিন আয়াত তিলাওয়াত করার বিষয়টি হাদীস দ্বারা প্রমাণিত। যদিও হাদীসগুলোর সনদ (সুত্র) যয়ীফ (দূর্বল) তবে মুহাদ্দিসীনদের মতে ফযীলতের ক্ষেত্রে এ জাতিয় যয়ীফ (দূর্বল) হাদীস আমলযোগ্য। তাই সকাল-সন্ধায় কেউ চাইলে এই আমলটি করতে পারে।
উল্লেখ্য যে, আমলটি ব্যক্তিগত আমল, তাই তা ব্যক্তিগতভাবেই হওয়া কাম্য। একসাথে, সমস্বরে, সকলে মিলে, ঐক্যবদ্ধভাবে পড়া উচিত নয়।
তবে যে সকল মুসল্লীগণ পড়তে পারে না, তাদেরকে তালীম দেয়ার উদ্দেশ্যে, কিছুদিন ইমাম সাহেব তাদেরকে শিখাতে পারেন। এ ক্ষেত্রে ইমাম সাহেব প্রথমে বলবেন, আর মুসল্লীগণ তা শুনে পুনরায় পড়বে। ইমামের সুরের সাথে তাল মিলিয়ে পড়ার প্রয়োজন নেই। কারণ এভাবে সাধারনত শিখা হয় না। অতপর শিখা হয়ে গেলে, প্রত্যেকেই ব্যক্তিগত ভাবে যার যার আমল করবেন।
و الله اعلم با لصواب
দলীল সমূহ
- সুনানে তিরমিযী : হাদীস নম্বর : ২৯২২ দারে ইবনুল জাওযী।
- মুসনাদে ইমাম আহমাদ : হাদীস নম্বর : ২০৩০৬ মুয়াসসিসতিুর রিসালা।
- সুনানে দারেমী : হাদীস নম্বর : ৩৪২৫ দারুল বাশায়ের আল-ইসলামিয়া।
- তবারনী, আল-মুজামুল কাবীর : হাদীস নম্বর : ২০/৫৩৭ দারে ইহয়াউত-তুরাছ।
- বায়হাকী, শুয়াবুল ঈমান : ২৫০১-২৫০২ দারুল ফিকর।
- মিশকাতুল মাসাবীহ : হাদীস নম্বর : ২১৫১ মাকতাবা তাওফিকিয়্যাহ।
- ফয়যুল কাদীর শরহে জামেউস সগীর : হাদীস নম্বর : ৮৯৪৩ দারুল হাদীস।
- কানযূল উম্মাল : হাদীস নম্বর : ২৭০৩ আর-রিসালাতুল-আলামিয়াহ।
- তাফসিরে ইবনে কাসীর : পৃ. :১৫৮০ আদ-দারুল আলামিয়াহ।
- তাফসিরে কুরতুবী : ৯/৩০২ দারুল হাদীস।
- তাফসিরে রুহুল মাআনী : ২৮/৩৪৬ দারুল হাদীস।
- তাফসিরে আবী সাউদ : ৬/২৪৪ দারুল-মুস্তফা।
- আদ-দুররুর মানসুর : ৬/৩০০ দারুল কুতুবিল-ইলমিয়াহ।
- তাফসিরে মাযহারী : ১১/৪২৪ এইচ এম সাঈদ।
- তাফসিরে মাআরেফুল কোরআন : ৮/৩৯৪ মাকতাবা মাআরেফুল কোরআন।
- জামালাইন শরহে জালালাইন : ৬/৩৩৮ দারুল হাদীস।
- মিরকাতুল মাফাতীহ : ৫/৫১-৫২ মাকতাবা আশরাফিয়াহ।
- তুহফাতুল আহওয়াযী : ৭/৩৪০ দারুল হাদীস ।
- তুহফাতুল আলমায়ী : ৭/৭৪-৭৫ মাকতাবা হেজায।