প্রস্রাবভর্তি ছোট শিশী পকেটে রেখে , নামাজ আদায় করলে নামাজের হুকুম।

বরাবর,

ফাতাওয়া বিভাগ,মারকাযুল উলূমিদ দ্বীনিয়্যাহ

ভেলানগর,নরসিংদী সদর,বাংলাদেশ।

বিষয়: পবিত্রতা সম্পর্কে।

মুহতারাম,আমার জানার বিষয় হলো, এক ব্যক্তি তার প্রস্রাব টেস্ট করানোর জন্য একটি ছোট শিশীতে প্রস্রাব ভরে হাসপাতালে যাচ্ছিলেন, যাওয়ার পথে নামাযের সময় হয়ে যায়। তখন ঐ ব্যক্তি শিশীকে পকেটে নিয়েই নামাজ আদায় করে। এখন তার নামাজ সহীহ হয়েছে কী না ?

অতএব,মুহতারামের কাছে আমার আবেদন এই যে, তিনি যেন কুরআন, সুন্নাহ ও ফিকহে ইসলামীর আলোকে উক্ত বিষয়ে সমাধান জানিয়ে বাধিত করেন।

নিবেদক

আব্দুল্লাহ নাঈম

ভেলানগর, নরসিংদী

بسم الله الرحمن الرحيم

الحمد لله رب العلمين و الصلاة و السلام على سيد الانبياء و المرسلين اما بعد:

উত্তর: প্রশোক্ত ব্যক্তির আদায়কৃত নামাজ সহীহ হয়নি। কেননা প্রস্রাব বহন করে নামাজ আদায় করলে নামাজ সহীহ হয় না। যদিও তা বোতলের ভিতর থাকে। তাই এখন তার জন্য আবশ্যক হলো, ঐ ওয়াক্তের নামাজ পুনরায় আদায় করে নেয়া।

و الله اعلم با لصواب

দলীল সমূহ

  • ফাতাওয়া কাযীখান : ১/২৬ দারুল কিতাব, দেওবন্দ।
  • বাদায়েউস সানায়ে : ১/২০৮-২০৯ যাকারিয়া বুক ডিপো।
  • ফাতাওয়া আন-নাওয়াযেল : পৃ. : ৩১-৩২ দারুল ঈমান।
  • আল-ফাতাওয়া আল-হিন্দিয়া : ১/৬২ দারুল কিতাব, দেওবন্দ।
  • আল-ফাতাওয়া তাতারখানিয়্যাহ : ৩/৩৫৪ যাকারিয়া বুক ডিপো।
  • মুলতাকাল আবহুর : ১/১১৯ মাকতাবা ফকীহুল উম্মাহ।
  • গুনিয়াতুল মুতামাল্লি : পৃ. :১৭৩ মাকতাবা নুমানিয়্যাহ।
  • আল-বাহরুর রায়েক : ১/২৬৭ এইচ এম সাঈদ।
  • আন-নাহরুল ফায়েক : ১/৪১৮ মাকতাবা ইমদাদিয়্যাহ।
  • আদ-দুররুল মুখতার : ৩/১৯৯ এইচ এম সাঈদ।
  • রদ্দুল মুহতার : ৩/১৯৯ এইচ এম সাঈদ।
  • হাশিয়াতুত-তাহতাভী আলাদ-দুররিল মুখতার : ১/১৯০ মাকতাবা ইত্তিহাদ।
  • হাশিয়াতুত-তাহতাভী আলা মারাকিল ফালাহ : পৃ. : ২০৯ মাকতাবা রশিদিয়্যাহ।
  • মিন্নাতুল ফাত্তাহ : ২/৫৭-৫৮ দারুল বাশায়ের আল-ইসলামিয়্যাহ।
  • আল-ফিকহুল হানাফী ফী ছাওবিহিল জাদীদ : ১/১৭৫ দারুল কলম।
  • আল-ফিকহুল ইসলামী ওয়া আদিল্লাতুহু : ১/৬২৭ দারুল ফিকর।
  • ফাতাওয়া দারুল উলূম যাকারিয়া : ২/৩৯৩ মাকতাবা আশরাফিয়া।
  • কিতাবুন নাওয়াযেল : ৩/৪০১ যাকারিয়া বুক ডিপো।

সোশ্যাল মিডিয়া

Facebook
Telegram
WhatsApp
Email

সংবাদ