মৃত ব্যক্তির দাফন কার্য সম্পূর্ণ করার পর, তার জন্য দুআ, ইস্তিগফারের বিধান। এবং মৃত ব্যক্তির দাফন কার্য সম্পূর্ণ করার পর, হাত তুলে সম্মিলিতভাবে দুআ করার বিধান।

বরাবর,

ফাতাওয়া বিভাগ, মারকাযুল উলূমিদ দ্বীনিয়্যাহ

চিনিশপুর, ভেলানগর, নরসিংদী সদর।

বিষয়: দাফনের পর দুআ সম্পর্কে।

মুহতারাম, আমার জানার বিষয় হলো, মৃত ব্যক্তির দাফন সম্পূর্ণ্ করার পর তার জন্য দুআ, ইস্তিগফার করার হুকুম ‍কি?

এবং হাত তুলে দুআ করা, সকলে মিলে সম্মিলিতভাবে দুআ করা বৈধ কি না?

অতএব, মুফতী সাহেবের নিকট বিনিত নিবেদন এই যে, তিনি যেন উক্ত বিষয়ে কোরআন, সুন্নাহ ও ফিকহে ইসলামির আলোকে সমাধান জানিয়ে বাধিত করেন।

নিবেদক

মুফতী সামীর হুসাইন

ইমাম ও খতীব, বাইতুল হামদ জামে মসজিদ

দিলারপুর, নজরপুর, নরসিংদী সদর।

بسم الله الرحمن الرحيم

الحمد لله رب العلمين و الصلاة و السلام على سيد الانبياء و المرسلين اما بعد:

:উত্তর দাফনের পর মৃত ব্যক্তির জন্য কবরের পাশে দাড়িয়ে দুআ ইস্তিগফার করা এবং হাত তুলে দুআ করার বিষয়টি একাধিক হাদীস দ্বারা প্রমাণিত। তাই এই কাজগুলো করা মুস্তাহাব।

আর দাফনের পর সম্মিলিত বা একাকী উভয় ভাবেই দুআ করা জায়েয।

প্রকাশ থাকে যে, কবরের পাশে দুআ, ইস্তিগফার করার সময় কিবলামুখী হয়ে দাড়াবে। কবরকে সামনে রেখে এমনভাবে দাড়াবে না, যেন কেউ মনে করে কবরবাসীর নিকট কোন কিছু প্রার্থণা করা হচ্ছে।

والله اعلم بالصواب

দলীল সমূহ

  • সহীহ মুসলিম : হাদীস নং : ৯৭৪ মুয়াসসিসাতুর রিসালা।
  • সুনানে আবু দাউদ : হাদীস নং : ৩২২১ দারু ইবনিল জাওযী।
  • মুসান্নাফ আব্দুর রাজ্জাক : ৩/৫০৯ আল-মাকতাবুল ইসলামী।
  • আস-সুনানুল কাবীর লিল বায়হাকী : হাদীস নং :৭১৪৭, ৭/৪৪৫
  • হিলয়াতুল আওলিয়া : ১/১৭৯ দারুল হাদীস, কাহেরা।
  • শরহে সহীহ মুসলিম : ৭/৩৩ আল- মাকতাবা আত- তাওফিকিয়্যাহ।
  • ফাতহুল বারী শরহে সহীহ বুখারী : ১১/১৬৩ দারুল হাদীস, কাহেরা।
  • আদ-দুররুল মুখতার : ৩/১৬৯ মাকতাবা থানভী।
  • রদ্দুল মুহতার : ৩/১৬৯ মাকতাবা থানভী।
  • আল-ফাতাওয়া আল-হিন্দিয়া : ১/১৬৬ দারুল কিতাব দেওবন্দ।
  • আল-ফিকহুল হানাফী ফী ছাওবিহিল জাদীদ : ১/৩৪৫ দারুল কলম।
  • ফাতহুল মুলহিম : ৪/৫০৫ যাকারিয়া বুক ডিপো।
  • বাজলুল মাজহুদ : ১০/৫১১
  • ফাতাওয়া রহিমিয়্যাহ : ৭/৯৫ দারুল ইশাআত।
  • কিফায়াতুল মুফতী : ৪/৭১ যাকারিয়া বুক ডিপো।
  • ফাতাওয়া দারুল উলূম দেওবন্দ : ৫/৪০০ মাকতাবা দারুল উলূম দেওবন্দ।
  • ফাতাওয়া মাহমুদিয়া : ১৩/২৭৭ মাকতাবা মাহমুদিয়া।
  • ফাতাওয়া দারুল উলূম যাকারিয়া : ২/৭৭৮ মাকতাবা আশরাফিয়া।

সোশ্যাল মিডিয়া

Facebook
Telegram
WhatsApp
Email

সংবাদ