বরাবর,
ফাতাওয়া বিভাগ,মারকাযুল উলূমিদ দ্বীনিয়্যাহ
ভেলানগর,নরসিংদী সদর,বাংলাদেশ।
বিষয়: পবিত্রতা সম্পর্কে।
মুহতারাম,আমার জানার বিষয় হলো, এক ব্যক্তি তার প্রস্রাব টেস্ট করানোর জন্য একটি ছোট শিশীতে প্রস্রাব ভরে হাসপাতালে যাচ্ছিলেন, যাওয়ার পথে নামাযের সময় হয়ে যায়। তখন ঐ ব্যক্তি শিশীকে পকেটে নিয়েই নামাজ আদায় করে। এখন তার নামাজ সহীহ হয়েছে কী না ?
অতএব,মুহতারামের কাছে আমার আবেদন এই যে, তিনি যেন কুরআন, সুন্নাহ ও ফিকহে ইসলামীর আলোকে উক্ত বিষয়ে সমাধান জানিয়ে বাধিত করেন।
নিবেদক
আব্দুল্লাহ নাঈম
ভেলানগর, নরসিংদী
بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العلمين و الصلاة و السلام على سيد الانبياء و المرسلين اما بعد:
উত্তর: প্রশোক্ত ব্যক্তির আদায়কৃত নামাজ সহীহ হয়নি। কেননা প্রস্রাব বহন করে নামাজ আদায় করলে নামাজ সহীহ হয় না। যদিও তা বোতলের ভিতর থাকে। তাই এখন তার জন্য আবশ্যক হলো, ঐ ওয়াক্তের নামাজ পুনরায় আদায় করে নেয়া।
و الله اعلم با لصواب
দলীল সমূহ
- ফাতাওয়া কাযীখান : ১/২৬ দারুল কিতাব, দেওবন্দ।
- বাদায়েউস সানায়ে : ১/২০৮-২০৯ যাকারিয়া বুক ডিপো।
- ফাতাওয়া আন-নাওয়াযেল : পৃ. : ৩১-৩২ দারুল ঈমান।
- আল-ফাতাওয়া আল-হিন্দিয়া : ১/৬২ দারুল কিতাব, দেওবন্দ।
- আল-ফাতাওয়া তাতারখানিয়্যাহ : ৩/৩৫৪ যাকারিয়া বুক ডিপো।
- মুলতাকাল আবহুর : ১/১১৯ মাকতাবা ফকীহুল উম্মাহ।
- গুনিয়াতুল মুতামাল্লি : পৃ. :১৭৩ মাকতাবা নুমানিয়্যাহ।
- আল-বাহরুর রায়েক : ১/২৬৭ এইচ এম সাঈদ।
- আন-নাহরুল ফায়েক : ১/৪১৮ মাকতাবা ইমদাদিয়্যাহ।
- আদ-দুররুল মুখতার : ৩/১৯৯ এইচ এম সাঈদ।
- রদ্দুল মুহতার : ৩/১৯৯ এইচ এম সাঈদ।
- হাশিয়াতুত-তাহতাভী আলাদ-দুররিল মুখতার : ১/১৯০ মাকতাবা ইত্তিহাদ।
- হাশিয়াতুত-তাহতাভী আলা মারাকিল ফালাহ : পৃ. : ২০৯ মাকতাবা রশিদিয়্যাহ।
- মিন্নাতুল ফাত্তাহ : ২/৫৭-৫৮ দারুল বাশায়ের আল-ইসলামিয়্যাহ।
- আল-ফিকহুল হানাফী ফী ছাওবিহিল জাদীদ : ১/১৭৫ দারুল কলম।
- আল-ফিকহুল ইসলামী ওয়া আদিল্লাতুহু : ১/৬২৭ দারুল ফিকর।
- ফাতাওয়া দারুল উলূম যাকারিয়া : ২/৩৯৩ মাকতাবা আশরাফিয়া।
- কিতাবুন নাওয়াযেল : ৩/৪০১ যাকারিয়া বুক ডিপো।