কোন ব্যক্তির যাকাতের মাল, এমপি, মেয়র ও জেলা প্রশাসক নিয়ে নিজেদের নামে বিতরন করলে ব্যক্তির যাকাত আদায় হবে কি না ?

বরাবর,

ফাতাওয়া বিভাগ, মারকাযুল উলূমিদ দ্বীনিয়্যাহ

চিনিশপুর, ভেলানগর, নরসিংদী সদর।

বিষয়: যাকাত সম্পর্কে।

মুহতারাম মুফতী সাহেবের নিকট আমার জানার বিষয় হলো, প্রতি রমজান মাসে সাধারণত মুসলমানগন যাকাত আদায় করে থাকেন। তদ্রুপ আমিও প্রতি রমজানে যাকাত দিয়ে থাকি। কিন্তু এখনকার পরিস্থিতি হলো: এমপি, মেয়র ও জেলা প্রশাসক সহ বিভিন্ন নেতারা এক ধরনের বাধ্য করে যে, যাকাতের ফান্ড থেকে ১০০ বা ৫০০ পিস কাপড় বা লুঙ্গি তাদেরকে দিতে হবে। অপারগতা বশত দিতে ও হয় এবং এর দ্বারা তারা নিজেদের নাম জাহির করার জন্য নিজেদের নামে যাকাত দেয়। এখন আমার প্রশ্ন হলো: এভাবে যাকাত দেওয়ার  দ্বারা আমার যাকাত আদায় হবে কি না?

কোরআন, সুন্নাহ ও ফিক্বহে ইসলামির আলোকে সমাধান জানিয়ে বাধিত করবেন।

بسم الله الرحمن الرحيم

الحمد لله رب العلمين و الصلاة و السلام على سيد الانبياء و المرسلين اما بعد:

উত্তর: উল্লেখিত অবস্থায় এমপি, মেয়র ও জেলা প্র্রশাসক সহ বিভিন্ন নেতারা যদি যাকাত তার হকদারের কাছে পৌঁছে দেয় তবে যাকাত আদায় হয়ে যাবে।আর যদি হকদারের কাছে না পৌঁছায় তাহলে যাকাত আদায় হবে না। বরং পুনরায় নিজে তা আদায় করতে হবে।

و الله اعلم با لصواب

দলীল সমূহ

  • আল-জামেউস সগীর : পৃ. : ৯৯ ইদারাতুল কোরআন ওয়াল উলূমিল ইসলামিয়্যাহ।
  • শরহে জামেউস সগীর : ১/২৭৯ মাকতাবাতু ইসমাঈল।
  • তুহফাতুল ফুকাহা : ২/১৮৪ দারুস সামান।
  • আল-মুহিতুল বুরহানী : ৩/২২৫ ইদারাতুল কোরআন মজলিসে ইলমী।
  • আল-ফাতাওয়া আল-ওয়ালওয়ালিজিয়্যাহ : ১/১৮০ যাকারিয়া বুক ডিপো।
  • আল-ইখতিয়ার লি তালীলিল মুখতার : ১/৩৪৩ রিসালাতুল আলামিয়্যাহ।
  • দুরারুল হুক্কাম শরহে গুরারুল আহকাম : ১/৩০৫ দারু সদের।
  • কানযুদ দাকায়েক : ১/৯৩ মাকতাবাতু ইসলাম।
  • আল-ফাতাওয়া তাতারখানিয়্যাহ : ৩/১৯৭ যাকারিয়া বুক ডিপো।
  • মাজমাউল-আনহুর : ২/৭৯ মাকতাবা ফকীহুল উম্মাহ।
  • আন-নাহরুল ফায়েক : ১/৪১৮ মাকতাবা ইমদাদিয়্যাহ।
  • আদ-দুররুল মুখতার : ৩/১৯৯ আল-মাকতাবাতুল আশরাফিয়্যাহ।
  • রদ্দুল মুহতার : ৩/১৯৯ আল-মাকতাবাতুল আশরাফিয়্যাহ।
  • হাশিয়াতুত-তাহতাভী আলা মারাকিল ফালাহ : পৃ. : ৭১৫ মাকতাবা রশিদিয়্যাহ।
  • মিন্নাতুল ফাত্তাহ : ৩/৩৫৭ দারুল বাশায়ের আল-ইসলামিয়্যাহ।
  • ইমদাদুল আহকাম : ২/১৯ মাকতাবা দারুল উলূম করাচী।
  • ফাতাওয়া মাহমুদিয়াহ : ১৪/১৬৯ মাকতাবা মাহমুদিয়াহ।
  • আপ কে মাসায়েল আওর উন কা হল : ৫/১৭২ কুতুবখানা নাঈমিয়াহ।

সোশ্যাল মিডিয়া

Facebook
Telegram
WhatsApp
Email

সংবাদ