তারাবীহ পড়িয়ে টাকা নেয়া জায়েজ নয়।

তারাবীহ পড়িয়ে টাকা নেয়া জায়েজ নয়।
بسم الله الرحمن الرحيم
الحمد الله رب العلمين والصلاة والسلام على نبيه الكريم اما بعد:
উত্তর: তারাবীর নামে টাকা উঠানো বৈধ নয়। চাই তা খতমে তারাবীহ হোক বা সূরা তারাবীহ, তারাবীর নাম করে উঠানো টাকা ইমাম, মুয়াজ্জিন ও খাদেম কারোর জন্যই নেয়া বা গ্রহন করার সুযোগ নেই, এমন কি মসজিদ ফান্ডে ও রাখতে বা জমা করতে পারবে না।
জেনে রাখা উচিৎ যে ইমাম, মুয়াজ্জিন ও খাদেম সাহেবগন বোনাস বা ঈদের বকশিশ প্রাপ্য। তাই বোনাস বা বকশিশ দেয়ার লক্ষ্যে মহল্লাবাসী থেকে টাকা উঠানো এবং উক্ত টাকা তাদের মাঝে বণ্টন করে দেয়া বৈধ এবং তাদের জন্য তা গ্রহন করার ও অনুমতি রয়েছে।
উল্লেখ্য: মসজিদ মেরামত বা উন্নয়নমূলক কাজ করার প্রয়োজন হলে মহল্লা থেকে আলাদা করে টাকা উঠাবে এবং তা থেকে মসজিদে যাবতীয় কাজ আনজাম দিবে।
       فقط والله سبحانه تعالی اعلم
দলিল সমূহ:-
১ কুরআনুল কারীম
২ তাফসীরে ইবনে কাসীর, ১১১ পৃষ্ঠা
৩ তাফসীর তাবারী, পৃষ্ঠা ৩৪৬ খন্ড ১
৪ মুসনাদে আহমাদ, হাদীস নাম্বার ১৫৫৩৫ খন্ড ২৪
৫ আল মুসান্নাফ লি ইবনে আবী শায়বা, হাদীস নাম্বার ৭৮২১,
৬ ফাতাওয়ায়ে শামী, পৃষ্ঠা ৬৪৪খন্ড ২, পৃষ্ঠা ৫২৬ খন্ড ৬
৭ নেজামুল ফাতাওয়া, পৃষ্ঠা ৮৭ খন্ড ৬
৮ কিতাবুন নাওয়াজিল পৃষ্ঠা ১৬৩, খন্ড ৫,
৯ ফাতাওয়ায়ে ওসমান, পৃষ্ঠা ৫০৫ খন্ড ১,
১০ ফাতাওয়ায়ে রহীমিয়্যাহ, পৃষ্ঠা ২৪৫ খন্ড ৬
১১ আপকে মাসায়েল আওয়ার উনকা হল, পৃষ্ঠা ১৮৯ খন্ড ৪
১২ আহসানুল ফাতাওয়া, পৃষ্ঠা  ৫১৪ খন্ড ৩
১৩ ফাতাওয়া দারুল উলুম, পৃষ্ঠা ২৬৩ খন্ড ৪
১৪ কেফায়াতুল মুফতী ,পৃষ্ঠা ৪০৯ খন্ড ৩
১৫ খাইরুল ফাতাওয়া, পৃষ্ঠা ৫৩৬ খণ্ড ২
১৬ ফাতাওয়ায়ে মাহমুদিয়া, পৃষ্ঠা ৪০৬ খন্ড ১১

সোশ্যাল মিডিয়া

Facebook
Telegram
WhatsApp
Email

সংবাদ