আলাইহিস সালাম এর ব্যবহার সম্পর্কে

বরাবর,ফাতাওয়া বিভাগ,মারকাযুল উলূমিদ দ্বীনিয়্যাহ

ভেলানগর,নরসিংদী সদর,বাংলাদেশ।

বিষয়: আলাইহিস সালাম এর ব্যবহার সম্পর্কে।

মুহতারাম,আমার জানার বিষয় হলো সালাত, সালাম এমনিভাবে “আলাইহিস সালাম”নবীগণের  নাম ছাড়া অন্য কারো নামের সাথে (যেমন : হাওয়া, আসিয়া, মারইয়াম প্রমূখ) ব্যবহার করার বিধান কী?

অতএব,মুহতারামের কাছে আমার আবেদন এই যে, তিনি যেন কুরআন, সুন্নাহ ও ফিকহে ইসলামীর আলোকে উক্ত বিষয়ে সমাধান জানিয়ে বাধিত করেন।

নিবেদক

আব্দুল্লাহ নাঈম

ভেলানগর, নরসিংদী

بسم الله الرحمن الرحيم

الحمد لله رب العلمين والصلاة و السلام على نبيه الكريم اما بعد:

উত্তর: উলামায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছেন যে, সালাত ও সালাম শব্দ দুটি নবী ও ফেরেশতাগণের নামের সাথে ব্যবহার করা হবে। হ্যাঁ তাদের নামের সাথে মিলিয়ে সাহাবা বা অন্যান্য নেককার বান্দাগণের নামের সাথেও পাঠ করা যাবে।

অবশ্য হযরত লোকমান, হাওয়া, মারইয়াম প্রমূখ নেককার বান্দা-বান্দীগণের নামের সাথেও শব্দ দুটি ব্যবহার করার অবকাশ রয়েছে।

                                      و الله اعلم بالصواب

দলীল সমূহ

  • আল-আযকার, নববী পৃ. : 119 দারুল হাদীস, কাহেরা।
  • আহকামুল কুরআন : ৩/৪৯৫ মাকতাবা থানভী।
  • আল-ফিকহুল হানাফী : ৫/৪২৬ দারুল কলম।
  • তাফসীরে ইবনে কাছীর : ৩/৭৪৩ দারুল-আফাক আল-আরাবিয়্যাহ।
  • তাফসীরে রুহুল-মাআনী : ২২/৩৫০ দারুল হাদীস, কাহেরা।
  • রদ্দুল মুহতার আলাদ-দুররিল মুখতার : ৬/৭৫৩ এইচ এম সাঈদ।
  • আল-হালবী কাবীরী, পৃ. : ৪ মাকতাবা নুমানিয়্যাহ।
  • তাফসীরে মাযহারী : ৯/৪২৪ এইচ এম সাঈদ।
  • মাআরিফুল কোরআন : ৭/২২৬ মাকতাবা মাআরিফুল কোরআন।
  • বযলুল মাযহুদ : ৬/৩৬৫
  • খাইরুল ফাতাওয়া : ১/১৪৫ যাকারিয়া বুক ডিপো।
  • ফাতাওয়া মাহমুদিয়া : ২৮/২৫২ মাকতাবা মাহমুদিয়া।
  • আহসানুল ফাতাওয়া : ৯/৩৫ এইচ এম সাঈদ।
  • আপ কে মাসায়েল আওর উনকা হল : ১/২০২ নাঈমিয়্যাহ কুতুবখানা

সোশ্যাল মিডিয়া

Facebook
Telegram
WhatsApp
Email

সংবাদ