বরাবর,
ফাতাওয়া বিভাগ, মারকাযুল উলূমিদ দ্বীনিয়্যাহ
চিনিশপুর, ভেলানগর, নরসিংদী সদর।
বিষয়: পবিত্রতা সম্পর্কে।
মুহতারাম, আমার জানার বিষয় হলো, ওয়াশিং মেশিনে কাপড় ধৌত করলে পবিত্র হবে কী?
অতএব, মুফতী সাহেবের নিকট বিনিত নিবেদন এই যে, তিনি যেন উক্ত বিষয়ে কোরআন, সুন্নাহ ও ফিকহে ইসলামির আলোকে সমাধান জানিয়ে বাধিত করেন।
নিবেদক
মুহাম্মাদ কবির হুসাইন
রায়পুরা, নরসিংদী।
بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العلمين و الصلاة و السلام على سيد الانبياء و المرسلين اما بعد:
উত্তর: যদি ওয়াশিং মেশিনে নাপাক কাপড় রেখে তিনবার নতুন পানি নিয়ে ধৌত করে এবং প্রত্যেকবার ভালোভাবে নিংড়ায়, তাহলে কাপড় পবিত্র হয়ে যাবে। কিন্তু নাপাকী যদি দৃশ্যমান হয়, তাহলে নাপাকী ও তার চিহ্ন দূর হওয়া পর্যন্ত ধৌত করতে হবে। তবে যদি ভালোভাবে ধৌত করার পরও নাপাকীর চিহ্ন দূর না হয়, তাহলে তাতে কোন সমস্যা নেই।
উল্লেখ্য, বর্তমান সময়ে যে ওয়াশিং মেশিনগুলো ব্যবহার করা হয়, এগুলোর অধিকাংশই অটোমেটিক পদ্ধতীতে তিনবার পানি নেওয়ার এবং প্রত্যেকবার নিংড়ানোর পদ্ধতী চালু আছে। সে হিসেবে অটো ওয়াশিং মেশিনে কাপড় ধৌত করা হলে স্বাভাবিকভাবেই কাপড় পবিত্র হয়ে যাবে।
والله اعلم بالصواب
দলীল সমূহ
- হাদীসুন নববী : সহীহ বুখারী : ১৬২ সহীহ মুসলিম : ২৭৮ সুনানে তিরমিযী : ২৪ সুনানে আবু দাউদ : ১০৩।
- হাদীসুন নববী : সুনানে আবু দাউদ : ৩৬৫ মুসনাদে আহমাদ : ৮৭৬৭।
- জামিউল কাবীর : পৃ. : ৫
- ফাতাওয়া কাজীখান : ১/২১ দারুল কিতাব, দেওবন্দ।
- বাদায়েউস সানায়ে : ১/২৫০ আল-মাকতাবাতুল-আশরাফিয়্যাহ।
- হিদায় : ১/৭৭ আল-মাকতাবাতুল-আশরাফিয়্যাহ।
- খুলাসাতুল ফাতাওয়া : ১/৪০ মাকতাবাতু রশিদিয়্যাহ।
- ফাতাওয়া সিরাজিয়্যাহ : পৃ. : ৪০ মাকতাবাতুত থানভী।
- আল-মুহিতুল বুরহানী : ১/৩৭৭ ইদারাতুল কোরআন।
- আল-ইখতিয়ার লি তালীলিল মুখতার : ১/১১৯ আর-রিসালাতুল আলামিয়্যাহ।
- কানযুদ দাকায়েক : ১/৩০ মাকতাবাতুল ইসলাম।
- ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়্যাহ : ১/৪১ যাকারিয়া বুক ডিপো।
- ফাতাওয়া তাতারখানিয়্যাহ : ১/৪৫০ যাকারিয়া বুক ডিপো।
- ফাতাওয়া হিন্দিয়া : ১/৪২ দারুল কিতাব, দেওবন্দ।
- ফাতহুল কাদীর : ১/৮৫ মাকতাবাতুল-হক্কানিয়্যাহ।
- উমদাতুল ক্বারী : ২/৪৫৯ দারুল ফিকর
- আল-বাহরুর রায়েক : ১/২২২ এইচ এম সাঈদ।
- আদ-দুররুল মুখতার : ১/৫৮৮ আল-মাকতাবাতুল-আশরাফিয়্যাহ।
- রদ্দুল মুহতার : ১/৫৯৮ আল-মাকতাবাতুল-আশরাফিয়্যাহ।
- হাশিয়াতুত তাহতাভী আলা মারাকিল ফালাহ : পৃ. : ১৫৯ দারুল কুতুবিল ইলমিয়্যাহ।
- আপকে মাসায়েল আওর উনকা হল : ৩/১৭১ কুতুবখানা নাঈমিয়্যাহ।
- ফাতাওয়া দারুল উলুম যাকারিয়া : ৯/৬১ আল-মাকতাবাতুল-আশরাফিয়্যাহ।
- কিতাবুল ফাতাওয়া : ৭/৩৪০-৩৪৩ কুতুবখানা নাঈমিয়্যাহ।