বরাবর,
ফাতাওয়া বিভাগ, মারকাযুল উলূমিদ দ্বীনিয়্যাহ
চিনিশপুর, ভেলানগর, নরসিংদী সদর।
বিষয়: নামাযের মধ্যে তাকবীরে ভুল করা সম্পর্কে।
মুহতারাম, জনৈক মসজিদের ইমাম সাহেব, নামাজের রুকু-সেজদার তাকবীরগুলোর কোন একটিতে, “আল্লাহু আকবার” এর মধ্যে “আকবার” এর “বা” হরফ কে টেনে পড়েছেন। আমার জানার বিষয় হলো, “আকবার” এর “বা” হরফ কে টেনে পড়ার কারণে নামাজে কোন সমস্যা হবে কী?
অতএব, মুফতী সাহেবের নিকট বিনিত নিবেদন এই যে, তিনি যেন উক্ত বিষয়ে কোরআন, সুন্নাহ ও ফিকহে ইসলামির আলোকে সমাধান জানিয়ে বাধিত করেন।
নিবেদক
মাওলানা মুহাম্মাদ সিদ্দীকুর রহমান
কাঠাল বাড়িয়া, লক্ষীপুর হাট, নাটোর।
بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العلمين و الصلاة و السلام على سيد الانبياء و المرسلين اما بعد:
উত্তর: প্রশ্নোল্লিখিত অবস্থায় তাকবীরের অর্থ পরিবর্তন হয়ে যাওয়ার কারণে, আদায়কৃত নামাজ সহীহ্ হয়নি। অতএব, তা পুনরায় আদায় করতে হবে।
والله اعلم بالصواب
দলীল সমূহ
- আল-মুহিতুল বুরহানী : ২/৩৩ ইদারাতুল কোরআন, মজলিসে ইলমী।
- আল-মাজমু শরহুল মুহাযযাব : ৩/২৪৩ দারুল ফিকর।
- আল-বিনায়া : ২/২২১ যাকারিয়া বুক ডিপো।
- ফাতহুল কাদীর : ১/২৫৮ মাকতাবাতুল-হক্কানিয়্যাহ।
- আল-বাহরুর রায়েক : ১/৩১৪ এইচ এম সাঈদ।
- ফাতাওয়া তাতারখানিয়্যাহ : ২/৫১ যাকারিয়া বুক ডিপো।
- আন-নাহরুল ফায়েক : ১/২১২ কদীমী কুতুবখানা।
- গুনিয়াতুল মুতামাল্লী : পৃ. : ২২৭-২২৭ মাকতাবা নুমানিয়াহ।
- রদ্দুল মুহতার : ২/১৭৭ আল-মাকতাবাতুত-থানভী।
- হাশিয়াতুত তাহতাভী আলা মারাকিল ফালাহ : পৃ. : ২২৩ দারুল কুতুবিল ইলমিয়্যাহ।
- আল-ফিকহুল ইসলামী ওয়া আদিল্লাতুহু : ১/৬৭৮ মাকতাবাতুল-আসাদ।
- ফাতাওায়া রহিমিয়্যাহ : ৫/১০৭ দারুল ইশাআত।
- আহসানুল ফাতাওয়া : ৩/৪২৪ এইচ এম সাঈদ।
- ফাতাওয়া মাহমুদিয়াহ : ১১/৭২ মাকতাবা মাহমুদিয়াহ।
- ফাতাওয়া হাবীবিয়্যাহ : ২/২৩৬ আল-মাকতাবাতুল-আশরাফিয়্যাহ।
- কিতাবুন নাওয়াযেল : ৪/১৩৮ আশরাফী বুক ডিপো।
- ইলমুল-ফিকহ্ : পৃ. : ১৭২ কুতুবখানা নাঈমিয়্যাহ।