বরাবর,
ফাতাওয়া বিভাগ, মারকাযুল উলূমিদ দ্বীনিয়্যাহ
চিনিশপুর, ভেলানগর, নরসিংদী সদর।
বিষয়: নামাজে ছানা পাঠ সম্পর্কে।
মুহতারাম, আমার জানার বিষয় হলো, মুক্তাদী ইমাম সাহেব কে কেরাত অবস্থায় পেলে, ছানা কখন পড়বে?
অতএব, মুফতী সাহেবের নিকট বিনিত নিবেদন এই যে, তিনি যেন উক্ত বিষয়ে কোরআন, সুন্নাহ ও ফিকহে ইসলামির আলোকে সমাধান জানিয়ে বাধিত করেন।
নিবেদক
মুহাম্মাদ তাজুল ইসলাম
ভেলানগর, নরসিংদী সদর।
بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العلمين و الصلاة و السلام على سيد الانبياء و المرسلين اما بعد:
:উত্তর মুক্তাদী যদি জাহেরী ( উচ্চস্বরে ) নামাজে কেরাত পাঠরত অবস্থায় ইমামের সঙ্গে নামাজে শরীক হয়, তাহলে ছানা পাঠ করবে না বরং চুপ থেকে কেরাত শ্রবণ করবে। পক্ষান্তরে যদি সিররী ( অনুচ্চস্বরে ) নামাজে রুকূর পূর্বে শরীক হয়, তাহলে ছানা পাঠ করবে। আর মাসবুক তার ছুটে যাওয়া নামাজের প্রথম রাকাতে ছানা পাঠ করবে।
উল্লেখ্য যে, মুক্তাদী যদি ইমামকে রুকূ অবস্থায় পায়, তাহলে ছানা পাঠ করে ইমামের সাথে রুকূ পাওয়ার সম্ভাবনা থাকলে, ছানা পড়ে রুকূতে যাবে। অন্যথায় ছানা না পড়েই রুকূতে চলে যাবে।
والله اعلم بالصواب
দলীল সমূহ
- আল-ফাতাওয়া আল-খানিয়াহ : ১/৮৮দারুল কিতাব দেওবন্দ।
- আল-মুহিতুল বুরহানী : ২/১৩৩ ইদারাতুল কোরআন মজলিসে ইলমী।
- খুলাসাতুল ফাতাওয়া : ১/১৬৫ মাকতাবা রশিদিয়্যাহ।
- আল-বাহরুর রায়েক : ১/৩১১ এইচ এম সাঈদ।
- দুরারুল হুক্কাম ১/১৫৩ দারে সদের।
- আদ-দুররুল মুখতার : ২/২৩১ মাকতাবা থানভী।
- রদ্দুল মুহতার : ২/২৩২ মাকতাবা থানভী।
- আল-ফাতাওয়া আল-হিন্দিয়া : ১/৯০ দারুল কিতাব দেওবন্দ।
- গুনিয়াতুল মুতামাল্লী : পৃ. : ২৬৫ মাকতাবা নুমানিয়াহ।
- আল-ফিকহুল ইসলামী ওয়া আদ্দিল্লাতুহু : ২/১৯৩ দারুল ফিকর।
- ফাতাওয়া দারুল উলূম দেওবন্দ : ১৪/১৫১ মাকতাবা দারুল উলূম দেওবন্দ।
- আহসানুর ফাতাওয়া : ৩/৩৮১ এইচ এম সাঈদ।
- ফাতাওয়া হক্কানিয়্যাহ : ২/১৮০ যাকারিয়া বুক ডিপো।
- আপকে মাসায়েল আওর উনকা হল : ৩/৪৭৪ আশরাফী বুক ডিপো।
- কিতাবুর ফাতাওয়া : ২/১৭২ নাঈমিয়া কুতুবখানা।
- খাইরুল ফাতাওয়া : ২/৪০৭ যাকারিয়া বুক ডিপো।